News Flash

  • Home
  • দিনের খবর
  • জয়ন্ত সিং ঘনিষ্ঠ আরও একজন গ্রেফতার, ধৃতের সংখ্যা বেড়ে হল ৭
Image

জয়ন্ত সিং ঘনিষ্ঠ আরও একজন গ্রেফতার, ধৃতের সংখ্যা বেড়ে হল ৭

কলকাতা, ১১ জুলাই (হি.স.): উত্তর ২৪ পরগণার আড়িয়াদহের তালতলা স্পোর্টিং ক্লাবে এক কিশোরকে শারীরিক নির্যাতনের ঘটনায় পুলিশ বেলঘরিয়া থেকে জয়ন্ত সিং ঘনিষ্ঠ প্রসেন দাস ওরফে লালটুকে গ্রেফতার করেছে। বুধবার রাতে বেলঘরিয়ার কৃষ্ণপল্লী এলাকায় নিজের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। ওই ক্লাবে এক কিশোরকে মারধর এবং অত্যাচারের ঘটনায় এই নিয়ে ৭ জনকে গ্রেফতার করা হল। আরও কয়েকজনকে খুঁজছে পুলিশ।

সম্প্রতি একটি ভিডিয়োয় দেখা যায়, চোর সন্দেহে এক কিশোরকে নগ্ন করে অত্যাচার চালাচ্ছে অভিযুক্ত। যন্ত্রণায় ছটফট করছে ওই কিশোর। সেই ঘটনার তদন্তে নেমে লাল্টু-সহ মোট ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বেলঘরিয়ার বাসিন্দা লাল্টু স্থানীয়দের কাছে জয়ন্তের অনুগামী হিসাবেই পরিচিত। লাল্টুর গ্রেফতারির পর দুই ভিডিয়োকাণ্ডে জয়ন্ত ছাড়াও তাঁর মোট ৭ সঙ্গী গ্রেফতার হল।

Releated Posts

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি মামলায় অনিল আম্বানি-সহ রিলায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও)-র প্রায় ১,৮১৬.২২ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড,…

ByByNews Desk Aug 1, 2026

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026

ভগওয়া, সাধুসন্ত ও ভগবান রামের অবমাননা জঘন্য অপরাধ: বাবা রামদেব

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ভগওয়া (গেরুয়া), সাধুসন্ত, ভগবান রাম বা সনাতন ধর্মের ঐতিহ্যের কোনও অংশের অবমাননা অত্যন্ত আপত্তিকর…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top