News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সদর এনফোর্সমেন্ট টিমের উদ্যোগে মহারাজগঞ্জ বাজারে অভিযান
Image

সদর এনফোর্সমেন্ট টিমের উদ্যোগে মহারাজগঞ্জ বাজারে অভিযান

আগরতলা, ১১ জুলাই: আলু এবং পেঁয়াজের দ্রব্যমূল্যে হ্রাস টানতে সদর এনফোর্সমেন্ট টিমের উদ্যোগে বৃহস্পতিবার মহারাজগঞ্জ বাজারে অভিযান চালানো হয়। খাদ্য দপ্তর ও লিগ্যাল মেট্রলজি সেলের যৌথ উদ্যোগে এদিনের এই  অভিযানটি হয়েছে।

মূলত আলু ও পেঁয়াজের প্রথম স্তরের যারা বিক্রেতারা রয়েছেন তাদের দোকানে এদিন অভিযান চালানো হয়েছে। রাজ্যের বাজার গুলিতে মূলত নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যের সামঞ্জস্যতা বজায় রাখতে এবং অসৎ ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতেই এ ধরনের অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন আধিকারিকরা।

এদিন মহারাজগঞ্জে বাজারের বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে একটি দোকানে বিক্রিকৃত জিনিসের দামের মধ্যে অসামঞ্জসতা লক্ষ্য করেছে আধিকারিক। সঙ্গে সঙ্গে ওই দোকানের  মেমো বুক জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন আধিকারিক। বেশিরভাগ দোকানেই সঠিকভাবে ব্যবসা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। অসৎ উপায়ে বিক্রি রুখতে এ ধরনের অভিযান আগামী দিনেও জারি থাকবে বলে জানিয়েছেন আধিকারিকেরা।

এদিনের এই অভিযানে উপস্থিত ছিলেন সদর ডিসিএম সহ খাদ্য দপ্তরের আধিকারিক সহ সেল ট্যাক্সের আধিকারিকেরাও।

Releated Posts

ফিদেলের শিক্ষা ছিল ঐক্য, সেই শক্তিতেই কিউবার বিপ্লব টিকে আছে: কিউবার রাষ্ট্রদূত

আগরতলা, ২১ আগস্ট: সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রামের অগ্রণী নেতা ও কিউবার বিপ্লবের অন্যতম প্রধান স্থপতি ফিদেল কাস্ত্রোর জন্মশতবার্ষিকী উপলক্ষে আগরতলার…

ByByReshmi Debnath Aug 21, 2026

ফিদেল কাস্ত্রোর বিপ্লবী সংগ্রাম আজও অনুপ্রেরণার উৎস: মানিক সরকার

আগরতলা, ২১ আগস্ট: সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রামের অগ্রণী নেতা ও কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোর জন্মশতবার্ষিকী উপলক্ষে আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী…

ByByReshmi Debnath Aug 21, 2026

বর্ধিত বিদ্যুৎ মাশুলে ১০০ শতাংশ ভর্তুকি, তিন মাসে ফেরত অতিরিক্ত টাকা : বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ২১ আগস্ট: সম্প্রতি বৃদ্ধি পাওয়া বিদ্যুৎ মাশুলের সম্পূর্ণ বোঝা রাজ্য সরকার বহন করবে। বর্ধিত ফিক্সড চার্জের উপর…

ByByTaniya Chakraborty Aug 21, 2026

রাস্তা সংস্কারের দাবিতে টিলাবাজারে ই-রিক্সা চালকদের অনির্দিষ্টকালের পথ অবরোধ

কৈলাসহর, ২১ আগস্ট: কৈলাসহর-রাঙ্গাউটি এবং টিলাবাজার-ইরানি সড়কের বেহাল দশা সংস্কারের দাবিতে ফের পথে নামলেন ই-রিক্সা চালকরা। শুক্রবার টিলাবাজার…

ByByReshmi Debnath Aug 21, 2026
Scroll to Top