News Flash

  • Home
  • দিনের খবর
  • হরিয়ানার কুরুক্ষেত্রে গাড়ি ও ট্রাকের সংঘর্ষ, মর্মান্তিক মৃত্যু ৩ জনের
Image

হরিয়ানার কুরুক্ষেত্রে গাড়ি ও ট্রাকের সংঘর্ষ, মর্মান্তিক মৃত্যু ৩ জনের

কুরুক্ষেত্র, ৯ জুলাই (হি.স.): হরিয়ানার কুরুক্ষেত্র জেলায় জাতীয় সড়কের ওপর ট্রাকের সঙ্গে গাড়ির সংঘর্ষ। আগুন লেগে ভস্মীভূত হয়ে গেল গাড়ি। ঘটনায় জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে গাড়িতে থাকা তিন যুবকের। এক যুবতী আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে হরিয়ানার কুরুক্ষেত্র জেলার পেহোয়ায়।  জানা গিয়েছে, গাড়ি করে চারজন ঝাজ্জর থেকে চণ্ডীগড়ের দিকে যাচ্ছিলেন। সেই সময় কুরুক্ষেত্রের পেহোয়ায় জাতীয় সড়ক ১৫২ডি-তে একটি ট্রাকের সঙ্গে গাড়িটির সংঘর্ষ হয়। এর ফলে গাড়িটিতে আগুন ধরে যায়। গাড়িতে থাকা চার জনের মধ্যে অগ্নিদগ্ধ হয়ে মারা যান ৩ জন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ও দমকল বাহিনী। দমকলের বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পুলিস গাড়ি থেকে দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।

Releated Posts

‘পাঞ্জাবে খাবারের চেয়েও দ্রুত মাদক পৌঁছয়’: মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মন্ত্রীর গ্রেপ্তার দাবি এসএডি-কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় মাদক সংক্রান্ত সমস্যার জেরে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026

মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া, সরকারি অনুদান নিতে অস্বীকার বড় বাজেটের দুর্গাপুজো কমিটিগুলির

কলকাতা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সুবেন্দু অধিকারীর আবেদনে সাড়া দিয়ে কলকাতার একাধিক বড় বাজেটের দুর্গাপুজো কমিটি রাজ্য…

ByByNews Desk Sep 8, 2026

শ্রীজগন্নাথ মন্দিরের জমি পরিচালনায় নতুন নিয়মে সায় ওড়িশা মন্ত্রিসভার

ভুবনেশ্বর, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): শ্রীজগন্নাথ মন্দিরের জমি পরিচালনা ও বন্দোবস্তে আরও স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতা আনতে ‘শ্রীজগন্নাথ টেম্পল…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top