News Flash

  • Home
  • দিনের খবর
  • উত্তরাখণ্ডে বন্যা পরিস্থিতি, ভারী বৃষ্টির সতর্কতা নৈনিতালে
Image

উত্তরাখণ্ডে বন্যা পরিস্থিতি, ভারী বৃষ্টির সতর্কতা নৈনিতালে

দেরাদুন, ৭ জুলাই (হি. স.): দিন যত গড়াচ্ছে ততই উদ্বেগজনক পরিস্থিতি হয়ে উঠছে উত্তরাখণ্ডে। একটানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে বিস্তীর্ণ এলাকা। রবিবার আবহাওয়া দফতর সূত্রের খবর, বৃষ্টি বাড়তে পারে নৈনিতালে। এমনিতেই জলমগ্ন নৈনিতালের একাংশ। এরপরেও যদি বৃষ্টির পরিমাণ বাড়ে তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলে অনুমান স্থানীয় প্রশাসনের। সেই কারণে নৈনিতালের বিভিন্ন জায়গায় স্থানীয় মানুষদের সতর্ক করতে মাইকিং করছে পুলিশ প্রশাসন। পাশাপাশি এলাকার থানাগুলিকেও বন্যা পরিস্থিতি মোকাবিলার জন্য সতর্ক থাকতে বলা হয়েছে।

অন্যদিকে, নৈনিতালের পাশাপাশি উত্তরাখণ্ডের আরও ৫ জেলায় জারি লাল সতর্কতা। এর মধ্যে চম্পাবত, বাগেশ্বর, উধম সিং নগর, পিথোরাগড়, আলমোড়াতে বিপদসীমার ওপর দিয়ে বইছে জল। অবিরাম বৃষ্টিপাতের কারণে অলকানন্দা নদীর জল ফুঁসছে।

Releated Posts

মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের ৩ ডজনের বেশি পড়ুয়া অসুস্থ, খাদ্যে বিষক্রিয়ার আশঙ্কা

পাটনা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): শুক্রবার গভীর রাতে বিহারের মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের হস্টেলে আতঙ্ক ছড়ায়। তিন ডজনেরও বেশি পড়ুয়া…

ByByNews Desk Sep 19, 2026

নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর গ্রেফতারিতে সায়নী ঘোষের প্রতিক্রিয়া, তৃণমূল-কংগ্রেস জোটের আশা

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস মনোনীত প্রার্থী মিলন প্রধানের গ্রেফতারি নিয়ে প্রতিক্রিয়া জানালেন এনসিপিআই সাংসদ…

ByByNews Desk Sep 19, 2026

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026
Scroll to Top