News Flash

  • Home
  • দিনের খবর
  • সিঁড়ির রেলিং থেকে পড়ে শিশুমৃত্যু কলকাতায়
Image

সিঁড়ির রেলিং থেকে পড়ে শিশুমৃত্যু কলকাতায়

কলকাতা, ৭ জুলাই (হি. স.): খেলতে-খেলতে মর্মান্তিক দুর্ঘটনা। সিঁড়ির রেলিং থেকে পড়ে মৃত্যু হল শিশুর। শনিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে বালিগঞ্জের একটি আবাসন সংলগ্ন কোয়ার্টারে।

জানা গেছে, শনিবার রাতে দুই ভাইবোন সিঁড়িতে খেলা করছিল। সিঁড়ির রেলিং বেয়ে নিচে নামার খেলায় মগ্ন ছিল দুজন। বড় ভাইয়ের বয়স ৭-৮ বছর। ছোট বোন ৩-৪ বছর বয়সি। সিঁড়ির রেলিংকে স্লিপ বানিয়ে নিচে নামছিল বড় ভাই। পাশেই ছিল বোন। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং থেকে পাশের ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে যায় সে। ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুটির। আবাসিকরা সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়। শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Releated Posts

তেলঙ্গানায় সরকারি আধিকারিকের বাড়িতে এসিবি হানা, উদ্ধার প্রায় ১ কোটি টাকা নগদ

হায়দরাবাদ, ১৬ জুন (আইএএনএস): আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি (ডিএ) অর্জনের অভিযোগে তেলঙ্গানার ভূমি ও জরিপ দফতরের এক আধিকারিকের…

ByByNews Desk Jun 16, 2026

আরএসএস নিয়ে মন্তব্যে প্রিয়াঙ্ক খাড়গেকে কড়া আক্রমণ কর্নাটক বিজেপি সভাপতির, ‘নেহরু পরিবারের উত্তরাধিকারীদের খুশি করার চেষ্টা’

বেঙ্গালুরু, ১৬ জুন (আইএএনএস): আরএসএস-কে নিয়ে কর্নাটকের মন্ত্রী প্রিয়ঙ্ক খার্গে-র সাম্প্রতিক মন্তব্যের তীব্র সমালোচনা করলেন কর্নাটক বিজেপি সভাপতি…

ByByNews Desk Jun 16, 2026

সোমনাথ স্বাভিমান যাত্রা-২০২৬-এর সূচনা করলেন ওড়িশার মুখ্যমন্ত্রী

ভুবনেশ্বর, ১৫ জুন: ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি সোমবার ভুবনেশ্বরে ঐতিহাসিক ‘সোমনাথ স্বাভিমান যাত্রা-২০২৬’-এর উদ্বোধন করেন। তিনি সবুজ…

ByByNews Desk Jun 15, 2026

মাদক পাচারের টাকায় দুবাই ও তুরস্কে ১০০ কোটির সম্পত্তি গড়েছেন সেলিম ডোলা, সন্দেহ মুম্বই ক্রাইম ব্রাঞ্চের

মুম্বই, ১৫ জুন (আইএএনএস): কুখ্যাত মাদক পাচারকারী সেলিম ডোলা জিজ্ঞাসাবাদের সময় তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন বলে সন্দেহ…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top