News Flash

Image

চোপড়া কাণ্ডে ফের ৫ দিনের হেপাজত জেসিবির

চোপড়া, ৬ জুলাই (হি.স.) : চোপড়ায় ভাইরাল ভিডিও কাণ্ডে শনিবার মুল অভিযুক্ত তাজিমুল ইসলাম (জেসিবি)কে ফের হেপাজতে নিল পুলিশ। এদিনই প্রথম দফার হেপাজত শেষ হয়েছে জেসিবির। পুলিশি হেপাজতের মেয়াদ শেষে এদিন ফের তাকে আদালতে পেশ করা হয় ইসলামপুর আদালতে। জেসিবিকে পুলিশ ৯ দিনের হেপাজত চেয়ে আবেদন করলে ৫ দিনের হেপাজত মঞ্জুর করেন বিচারক। এই ঘটনায় এখনও পর্যন্ত মূল অভিযুক্ত জেসিবি সহ মোট চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গত রবিবার উত্তর দিনাজপুরের চোপড়ার দীঘলগাওঁ এলাকায় তৃণমূল নেতার একটি ভিডিও ভাইরাল হয়। বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে সালিশি সভার নামে রাস্তায় ফেলে পেটানো হয় এক যুগলকে। এই ঘটনায় নাম জড়ায় তৃণমূল নেতার তাজিমুল ইসলাম ওরফে জেসিবির। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, এক যুবক যুবতীকে রাস্তায় ফেলে মারছেন তৃণমূল নেতা জেসিবি। চারিদিক অনেক মানুষ ভিড় করে রয়েছে। কিন্তু কেউ আটকাচ্ছে না বা সাহায্যের জন্য এগিয়ে আসছে না। ভিডিও ভাইরাল হতেই রাজ্যজুড়ে নিন্দার ঝড় ওঠে। গত ১ জুলাই চাপে পড়ে পুলিশ গ্রেফতার করে মূল অভিযুক্ত জেসিবিকে। পরে গ্রেফতার হয় জেসিবির আরও তিন শাগরেদ। পুলিশ তদন্তের স্বার্থে ৫ দিনের হেপাজতে নেওয়া হয় জেসিবিকে। হেপাজত শেষে শনিবার ইসলামপুর আদালতে জেসিবিকে তোলা হলে ফের ৫ দিনের পুলিশ হেপাজত মঞ্জুর করেন বিচারক।

Releated Posts

ওড়িশায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ সশস্ত্র ডাকাতির মূল অভিযুক্ত, হাসপাতালে ভর্তি

ভুবনেশ্বর, ১৬ জুন (আইএএনএস): ওড়িশার কেওনঝর জেলার সদর থানার অন্তর্গত এলাকায় মঙ্গলবার ভোরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হল…

ByByNews Desk Jun 16, 2026

হাবড়া স্টেশনে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ হকার ও ব্যবসায়ীদের

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): উত্তর ২৪ পরগনার হাবরা রেলওয়ে স্টেশন চত্বরে মঙ্গলবার ভোরে রেলের ব্যাপক উচ্ছেদ অভিযানকে কেন্দ্র…

ByByNews Desk Jun 16, 2026

তেলঙ্গানায় সরকারি আধিকারিকের বাড়িতে এসিবি হানা, উদ্ধার প্রায় ১ কোটি টাকা নগদ

হায়দরাবাদ, ১৬ জুন (আইএএনএস): আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি (ডিএ) অর্জনের অভিযোগে তেলঙ্গানার ভূমি ও জরিপ দফতরের এক আধিকারিকের…

ByByNews Desk Jun 16, 2026

আরএসএস নিয়ে মন্তব্যে প্রিয়াঙ্ক খাড়গেকে কড়া আক্রমণ কর্নাটক বিজেপি সভাপতির, ‘নেহরু পরিবারের উত্তরাধিকারীদের খুশি করার চেষ্টা’

বেঙ্গালুরু, ১৬ জুন (আইএএনএস): আরএসএস-কে নিয়ে কর্নাটকের মন্ত্রী প্রিয়ঙ্ক খার্গে-র সাম্প্রতিক মন্তব্যের তীব্র সমালোচনা করলেন কর্নাটক বিজেপি সভাপতি…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top