News Flash

  • Home
  • দিনের খবর
  • আত্মসমর্পণ মধুকরের, হাথরাসকাণ্ডের মূল অভিযুক্তকে গ্রেফতার করল উত্তর প্রদেশ পুলিশ
Image

আত্মসমর্পণ মধুকরের, হাথরাসকাণ্ডের মূল অভিযুক্তকে গ্রেফতার করল উত্তর প্রদেশ পুলিশ

নয়াদিল্লি, ৬ জুলাই (হি.স.): নজফগড়ে দিল্লি পুলিশের কাছে আত্মসমর্পণ করল উত্তর প্রদেশের হাথরাসে পদপিষ্টের ঘটনায় মূল অভিযুক্ত দেবপ্রকাশ মধুকর। দিল্লি পুলিশ সূত্রে খবর, শনিবার আত্মসমর্পণ করেছে হাথরসকাণ্ডের মূল অভিযুক্ত। তাঁকে ইতিমধ্যেই উত্তর প্রদেশ পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

গত মঙ্গলবার পদপিষ্টের ঘটনার পর থেকেই পালিয়ে বেড়াচ্ছিল মধুকর। উত্তর প্রদেশ পুলিশ বেশ কয়েকটি দল গঠন করে মধুকরের তল্লাশি চালাচ্ছিল। রাজস্থান, দিল্লি এবং হরিয়ানায় পালিয়ে যাওয়ার আশঙ্কায় ওই তিন জায়গার পুলিশের সঙ্গেও যোগাযোগ রাখছিল উত্তর প্রদেশ পুলিশ। মধুকরের খোঁজে উত্তর প্রদেশ পুলিশ যখন তল্লাশি আরও জোরদার করে, তখন ঘটনার চার দিন পর দিল্লিতে আত্মসমর্পণ করল মধুকর।

Releated Posts

বন্দে ভারত এক্সপ্রেসে দেশের প্রথম জীবন্ত হৃদ্‌যন্ত্র পরিবহন, সুরাট থেকে আমদাবাদে সফল ঐতিহাসিক অভিযান

আমদাবাদ/সুরাট, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের রেল ইতিহাসে প্রথমবার ট্রেনে জীবন্ত হৃদ্‌যন্ত্র (লাইভ হার্ট) পরিবহনের নজির গড়ল ভারতীয় রেল।…

ByByNews Desk Jul 31, 2026

জেলবন্দি কাউন্সিলরকে ছয় মাসের ছুটি মঞ্জুর, তিরুবনন্তপুরম কর্পোরেশনে তুমুল বিতর্ক

তিরুবনন্তপুরম, ৩১ জুলাই (আইএএনএস): কেরলের তিরুবনন্তপুরম কর্পোরেশন কাউন্সিলে তীব্র রাজনৈতিক উত্তেজনার মধ্যেই জেলবন্দি বিজেপি কাউন্সিলর আর. সুগতনের ছয়…

ByByNews Desk Jul 31, 2026

বিবাহিত কন্যাকে করুণাভিত্তিক চাকরি থেকে বঞ্চিত করা যাবে না: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): শুধু বিবাহিত হওয়ার কারণে কোনও কন্যাকে করুণাভিত্তিক (কমপ্যাশনেট) নিয়োগের সুযোগ থেকে বঞ্চিত করা যাবে…

ByByNews Desk Jul 31, 2026

ওয়াকফ সম্পত্তিতে অনিয়মের প্রমাণ জমা, সমাজবাদী পার্টির বিরুদ্ধে হুমকির অভিযোগ শাহাবুদ্দিন রাজভির

বেরেলি, ৩১ জুলাই (আইএএনএস): অল ইন্ডিয়া মুসলিম জামাতের সভাপতি মৌলানা শাহাবুদ্দিন রাজভি বেরেলভি সমাজবাদী পার্টি (এসপি)-র সঙ্গে যুক্ত…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top