News Flash

  • Home
  • Uncategorized
  • এগার মাসের সন্তানকে মারধর করায় স্ত্রীকে আগুনে পোড়াল স্বামী
Image

এগার মাসের সন্তানকে মারধর করায় স্ত্রীকে আগুনে পোড়াল স্বামী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ আগষ্ট৷৷ যতনবাড়িতে শিশু পুত্রের খাবার খাওয়ানোকে কেন্দ্র করে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়ার FIRE VICTIMজেরে অগ্ণিদগ্দ হয়েছেন গৃহবধূ৷ অগ্ণিদগ্দ গৃহবধূ বর্তমানে জি বি হাসপাতালে জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করছেন৷ তার নাম সুপ্রিয়া দাস৷
অমরপুর মহকুমার যতনবাড়িতে অগ্ণিদগ্দ হয়েছেন এক গৃহবধূ৷ তার নাম সুপ্রিয়া দাস৷ তার স্বামীর নাম শংকর দাস৷ জানা গিয়েছে, তাদের এগার মাসের এক পুত্র সন্তান রয়েছে৷ শিশুপুত্রকে খাবার খাওয়াতে গেলে সে খাবার খাচ্ছিল না৷ শুধুই কাঁদছিল৷ তখনই মা শিশুকে প্রচন্ড মারধর শুরু করেন৷ তা কোনভাবেই মেনে নিতে পারছিলেন না শিশুটির বাবা৷ এনিয়ে স্বামী স্ত্রীর মধ্যে প্রচন্ড বাকবিতন্ডা হয়৷ স্বামী শংকর দাস তার স্ত্রী সুপ্রিয়া দাসকে চপেটাঘাত করেন৷ এমনকি ঘরের দরজা বন্ধ করে দিয়ে স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ৷ অগ্ণিদগ্দ গৃহবধূকে প্রথমে নতুনবাজার প্রাথমিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে তাকে গোমতী জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়৷ শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে সেখান থেকে তাকে জি বি হাসপাতালে রেফার করা হয়৷ জি বি হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূ জানায় তার স্বামী তার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়৷
অবশ্য অগ্ণিদগ্দ গৃহবধূর স্বামী শংকর দাস ঘটনার দায় অস্বীকার করেছেন৷ শিশুপুত্রের খাবার নিয়ে ঝগড়ার জেরে স্ত্রী চড় মেরেছিলেন বলে তিনি জানান৷ তারপর স্ত্রী সুপ্রিয়া পাশের ঘরে গিয়ে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় বলে স্বামীর স্পষ্টিকরণ৷এদিকে এই ব্যাপারে এখনও পর্যন্ত থানায কোন লিখিত অভিযোগ দায়ের করা হয়নি৷ অগ্ণিদগ্দ গৃহবধূর স্বামী জি বি হাসপাতালে অবস্থান করে চিকিৎসার ব্যায় বহন করছেন বলে জানা গিয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top