News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বৃষ্টিতে ভেঙ্গেছে ঘর, দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে অন্যের বাড়িতে আশ্রয় নিলেন সাহেল, মিলছে না সরকারি সাহায্য
Image

বৃষ্টিতে ভেঙ্গেছে ঘর, দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে অন্যের বাড়িতে আশ্রয় নিলেন সাহেল, মিলছে না সরকারি সাহায্য

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ৪ জুলাই: অতিরিক্ত বৃষ্টিপাতের জেরে ভেঙেছে ঘর। স্ত্রী সন্তান নিয়ে অন্যের বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছেন দিনমজুর সাহেল মিয়া। ঘটনা ইছবপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাখিরবাদা ছয় নম্বর ওয়ার্ডে।

দুই কন্যা সন্তান ও স্ত্রীকে নিয়ে চারজনের সংসার।  কিছুদিন পূর্বে অতিরিক্ত শিলাবৃষ্টির ফলে সাহেল মিয়ার ঘরের টিনের চাল ঝাঝরা হয়ে যায়। দুই কন্যা সন্তান নিয়ে সাহেল মিয়া ও তার স্ত্রী অতি কষ্টে সেই ঘরেই বসবাস করছিলেন। সম্প্রতি অতি ভারী বৃষ্টিপাতের ফলে সাহেল মিয়ার মাটির দেওয়ালের ঘর ভেঙ্গে পড়ে যায়। বর্তমানে খোলা আকাশের নীচে বসবাস করতে বাধ্য হচ্ছেন। তাই বাধ্য হয়ে স্ত্রী সন্তান নিয়ে অন্যের বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছেন সাহেল।

বিষয়টি স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষকে জানিয়েছেন। মহকুমা শাসকের নজরে নেওয়া হয়েছে। কিন্তু এখনো কোনও সাহায্য পাননি। এই অতিরিক্ত বৃষ্টিতে নিজের বাড়ি ঘর না থাকায় এক প্রকার সহায় সম্বলহীন হয়ে পড়েছেন দিনমজুর ওই ব্যক্তি। কিভাবে কি করবেন কিছুই বুঝে উঠতে পারছেন না। সরকার যেন সাহায্যের হাত বাড়িয়ে দেন তার করুন আর্জি জানিয়েছেন ওই ব্যক্তি।

Releated Posts

বিশ্বকর্মা পূজাকে ঘিরে বটতলা মূর্তির বাজারে জমজমাট কেনাকাটা

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজাকে সামনে রেখে আগরতলার বটতলা মূর্তির বাজারে ধীরে ধীরে জমে উঠছে কেনাকাটা। ছোট থেকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

তিন গাড়ির সংঘর্ষ, আহত বেশ কয়েকজন

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: আজ সকালে গোকুলনগর রাস্তার মাথা ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top