News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সাতদিনব্যাপী এনএসএস ক্যাম্পের উদ্বোধন হল বিবিআই বিদ্যালয়ের হলঘরে
Image

সাতদিনব্যাপী এনএসএস ক্যাম্পের উদ্বোধন হল বিবিআই বিদ্যালয়ের হলঘরে

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৪ জুলাই:  সাতদিনব্যাপী এনএসএসের উদ্বোধন হলো বৃহস্পতিবার দুপুর বারোটায়। বিবিআই বিদ্যালয়ের হলঘরে এই শিবিরের উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, ধর্মনগরের মহকুমা ম্যাজিস্ট্রেট শ্যাম জয়  জমাতিয়া, বিদ্যালয়ের প্রিন্সিপাল রঞ্জু শর্মা সহ এই বিদ্যালয়ের বিশিষ্ট শিক্ষক-শিক্ষিকা গণ ও ছাত্রছাত্রীরা। এলাকার কাউন্সিলর পীযূষ কান্তি দে উপস্থিত ছিলেন।

৭ দিনের এই শিবিরে একদিন স্বামী বিবেকানন্দের ওপর, একদিন ট্রাফিক ব্যবস্থার উপর একদিন যোগ এবং ভিন্ন প্রাণায়ামের মাধ্যমে কি করে ছাত্রছাত্রীরা নিজেদেরকে ফিট রাখবে তার ওপর, এগুলো কে কেন্দ্র করে সাত দিনের শিবির রাখা হয়। অনুষ্ঠানের উদ্বোধনে উদ্বোধন বিশ্ববন্ধু সেন বলেন ছাত্র-ছাত্রীদের ফিট থাকা অর্থাৎ শারীরিকভাবে সক্ষম থাকা একান্ত প্রয়োজন।

কেমন করে বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় নিজেদেরকে আত্মনিয়োগ করতে পারবে এবং মানুষের সেবায় একে অন্যের সাহায্যে এগিয়ে যেতে পারবে তা একান্ত প্রয়োজন। শুধু ভালো নম্বর পেলে ই হবে না সমাজের জন্য একজন ভালো ব্যক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। যারা অন্যের প্রয়োজনে যে নিজেদেরকে আত্মনিয়োগ করে তারাই সমাজে প্রতিষ্ঠিত লাভ করে। তাই মানুষ হিসাবে মনুষত্ব অর্জন করা একান্ত প্রয়োজন বলে তিনি বর্ণনা করেন।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top