News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহায়তা তুলে দেওয়া হল কমলপুর নজরুল ভবনে
Image

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহায়তা তুলে দেওয়া হল কমলপুর নজরুল ভবনে

নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ৪ জুলাই: গত ২০২৩ সালের নভেম্বর মাসে মিধিলি সাইক্লোনে ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহায়তা তুলে দেওয়ার জন্য বৃহস্পতিবার দূর্গা চৌমুহনী কৃষি মহকুমার পক্ষ থেকে কমলপুরের নজরুল ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে উক্ত অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিধায়ক মনোজ কান্তি দেব। এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দূর্গা চৌমুহনী পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন শম্পা দাস, বিএসি চেয়ারম্যান দেবপ্রসাদ দেববর্মা, কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন প্রশান্ত সিনহা, ভাইস চেয়ারপার্সন সুব্রত মজুমদার, কমলপুর মহকুমা শাসক এল ডারলং,দূর্গাচৌমুহনী কৃষি তত্ত্বাবদায়ক বলেন্দ্র দেববর্মা সহ অন্যান্যর। স্বাগত ভাষণ দেন বলেন্দ্র দেব্বর্মা।

এছাড়া ভাষণ দেন প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান বিধায়ক মনোজ কান্তি দেব। অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে ক্ষতিপূরণ তুলে দেওয়া হয়। এ ধরনের অনুষ্ঠানকে ঘিরে কৃষকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়।

Releated Posts

বিশ্বকর্মা পূজাকে ঘিরে বটতলা মূর্তির বাজারে জমজমাট কেনাকাটা

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজাকে সামনে রেখে আগরতলার বটতলা মূর্তির বাজারে ধীরে ধীরে জমে উঠছে কেনাকাটা। ছোট থেকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

তিন গাড়ির সংঘর্ষ, আহত বেশ কয়েকজন

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: আজ সকালে গোকুলনগর রাস্তার মাথা ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top