News Flash

Image

তিপরা মথার মাইনোরেটি সেলের আত্মপ্রকাশ 

আগরতলা, ৪ জুলাই: আজ তিপরা মথার মাইনোরেটি সেলের আত্মপ্রকাশ হয়েছে। তিপরা মথার প্রাক্তন সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মনের ৪৭তম জন্মদিনের উপলক্ষ্যে  আজ ওই সেলের আত্মপ্রকাশ হয়েছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন মথার সভাপতি বিজয় কুমার রাঙ্খল।

এদিন তিনি বলেন, আজ একক মতে এবং একক সহযোগীতায় মাইনোরেটি সেলের চেয়ারম্যানের নাম ঘোষণা করা হয়েছে। ওই সেলের চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন ম: সাহ আলম মিয়া। পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবে প্রদ্যোত কিশোর দেববর্মণ।তিনি আরও বলেন, নিষ্ঠার মাধ্যমে জনগণের স্বার্থে একক সহযোগীতায় কাজ করা হবে। বাধা বিপত্তি আসবেই কিন্তু ভালবাসার মধ্য দিয়ে কাজ করতে হবে।

তিপরা মথার নেতা মেবার কুমার জমাতিয়া বলেন, আজ তিপরা মথার প্রাক্তন সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মনের ৪৭তম জন্মদিন উদযাপন করা হচ্ছে। আজ দলের কর্মীদের কাছে একটি বিশেষ দিন। মহারাজার জন্মদিন উপলক্ষ্যে তিপরা মথার মাইনোরেটি সেলের আত্মপ্রকাশ হয়েছে। পাশাপাশি ওই সেলের চেয়ারম্যানের নাম ঘোষণা করা হয়েছে।

Releated Posts

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন: সাংসদ বিপ্লব কুমার দেব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। ২০১৪ সালে কেন্দ্রে বর্তমান সরকার ক্ষমতাসীন…

ByByReshmi Debnath Sep 17, 2026

অন্নদাতাদের প্রতি শ্রদ্ধা, কৃষকদের পা ধুয়ে সম্মান কৃষিমন্ত্রীর

আগরতলা, ১৭ সেপ্টেম্বর:  কৃষকদের অন্নদাতা হিসেবে অভিহিত করে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানালেন কৃষি ও কৃষক…

ByByReshmi Debnath Sep 17, 2026

মানুষ মানুষের জন্য এই ভাবনা থাকলে সমাজ আরও সুন্দর হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: সেবা সংকল্প অভিযান উপলক্ষ্যে আজ মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা উজান অভয়নগরস্থিত চাইল্ড…

ByByReshmi Debnath Sep 17, 2026

জনগণনায় ‘ত্রিপুরা’ জনজাতির পৃথক পরিসংখ্যান নয়, তবে মাতৃভাষায় উত্তরদাতার তথ্য হবে নথিভুক্ত

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: ২০২৭ সালের জনগণনায় ‘ত্রিপুরা’ জনজাতি এবং ত্রিপুরা ভাষার পৃথক গণনা ও পরিসংখ্যান প্রকাশের দাবি নিয়ে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top