News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কৃষকেরা হল অন্নদাতা, যেকোনো পরিস্থিতিতেই রাজ্য এবং কেন্দ্রীয় সরকার কৃষকদের পাশে রয়েছে :  কৃষি মন্ত্রী 
Image

কৃষকেরা হল অন্নদাতা, যেকোনো পরিস্থিতিতেই রাজ্য এবং কেন্দ্রীয় সরকার কৃষকদের পাশে রয়েছে :  কৃষি মন্ত্রী 

আগরতলা, ৪ জুলাই: কৃষকেরাই হল অন্নদাতা। কৃষকের প্রগতি এবং কৃষির বিকাশেই এগিয়ে চলে সমাজের চাকা। যেকোনো পরিস্থিতিতেই রাজ্য এবং কেন্দ্রীয় সরকার কৃষকদের পাশে রয়েছে। আজ নজরুল কলাক্ষেত্র সভাগৃহে “প্রাকৃতিক দূর্যোগ মিধিলিতে ক্ষতিগ্রস্থ কৃষকদের আর্থিক সহায়তা প্রদান” অনুষ্ঠানে একথা বলেন কৃষি মন্ত্রী রতন লাল নাথ।

এদিন তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগ মিধিলিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান আসলে কৃষকদের পাশে শ্রদ্ধা আর ভালোবাসা নিয়ে উপস্থিত হওয়া। কারণ, কৃষকদের ছাড়া খাদ্য উৎপাদন কল্পনা করা সম্ভব নয়। 

এদিন তিনি আরও বলেন, গত বছরের নভেম্বরে ঘূর্ণিঝড় মিধিলিতে রাজ্যের ৭৮ হাজার ২৭৯ জন কৃষক ক্ষতিগ্রস্ত  হয়েছিলেন। আজ তাদের সেই ক্ষতিপূরণ হিসেবে ২১ কোটি ৯৭ লক্ষ ১৮ হাজার টাকা তাদের একাউন্টে প্রদান করা শুরু হয়েছে। 

পাশাপশি রাজ্যের ৩৯টি স্থানে প্রায় ১১ হাজার কৃষকের উপস্থিতিতে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  কারণ কৃষকরাই  হল সমাজের অন্নদাতা। তার কথায়, রাজ্য সরকারের একমাত্র লক্ষ্য এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা। রাজ্যে ৪ লক্ষ ৭২ হাজার কৃষক পরিবার রয়েছেন। কারণ, সমাজের মুখে হাসি ফুটাতে তাঁরা নিরন্তর কাজ করে যাচ্ছেন। তাই কৃষকদের গুরুত্ব দিতে হবে। কারণ, বিগত দিনে দেশের কোনো প্রধানমন্ত্রী কৃষকদের গুরুত্ব দেননি।

এদিনের অনুষ্ঠানে উপস্তিত ছিলেন  রবীন্দ্র দেববর্মা, কার্যনির্বাহী সদস্য, শিক্ষা ও ককবরক দপ্তর, টি. টি. এ. এ. ডি. সি, রতন চক্রবর্তী,  সদস্য, ত্রিপুরা বিধানসভা, দীপক মজুমদার,  সদস্য, ত্রিপুরা বিধানসভা এবং মেয়র, আগরতলা পুর পরিষদ, কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর ফণিভূষণ জমাতিয়া, অধিকর্তা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  হরিদুলাল আচার্য,  সভাধিপতি, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ।

Releated Posts

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন: সাংসদ বিপ্লব কুমার দেব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। ২০১৪ সালে কেন্দ্রে বর্তমান সরকার ক্ষমতাসীন…

ByByReshmi Debnath Sep 17, 2026

অন্নদাতাদের প্রতি শ্রদ্ধা, কৃষকদের পা ধুয়ে সম্মান কৃষিমন্ত্রীর

আগরতলা, ১৭ সেপ্টেম্বর:  কৃষকদের অন্নদাতা হিসেবে অভিহিত করে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানালেন কৃষি ও কৃষক…

ByByReshmi Debnath Sep 17, 2026

মানুষ মানুষের জন্য এই ভাবনা থাকলে সমাজ আরও সুন্দর হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: সেবা সংকল্প অভিযান উপলক্ষ্যে আজ মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা উজান অভয়নগরস্থিত চাইল্ড…

ByByReshmi Debnath Sep 17, 2026

জনগণনায় ‘ত্রিপুরা’ জনজাতির পৃথক পরিসংখ্যান নয়, তবে মাতৃভাষায় উত্তরদাতার তথ্য হবে নথিভুক্ত

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: ২০২৭ সালের জনগণনায় ‘ত্রিপুরা’ জনজাতি এবং ত্রিপুরা ভাষার পৃথক গণনা ও পরিসংখ্যান প্রকাশের দাবি নিয়ে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top