News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • হাফলং শিলচর ২৭ নম্বর জাতীয় সড়ক সচল করে তুলতে জাতীয় সড়ক কর্তৃপক্ষ যুদ্ধকালীন তৎপরতায় কাজ করে চলছে
Image

হাফলং শিলচর ২৭ নম্বর জাতীয় সড়ক সচল করে তুলতে জাতীয় সড়ক কর্তৃপক্ষ যুদ্ধকালীন তৎপরতায় কাজ করে চলছে

হাফলং ২ জুলাই (হি. স.) : লাগাতার বৃষ্টির জেরে হাফলং শিলচর ২৭ নম্বর জাতীয় সড়কের জাটিঙ্গা ও হারাঙ্গাজাও অংশে নদীর জলের স্রোতে ওয়াশ আউট হয়ে যাওয়ার দরুন সোমবার থেকেই হাফলং শিলচর ২৭ নম্বর জাতীয় সড়ক বন্ধ হয়ে পড়েছে। হাফলং শিলচর জাতীয় সড়কের জাটিঙ্গা ও হারাঙ্গাজাওয়ের মধ্যবর্তী কাপুরছড়া দলইচুঙ্গা ও ডিমরুছড়াতে বৃষ্টির জেরে পাহাড়ি নদীর জল অস্বাভিক ভাবে বেড়ে যাওয়ার দরুন ওই তিনটি স্থানে সড়ক ওয়াশ আউট হয়ে যাওয়ার দরুন ওই সড়ক পথে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও নির্মান সংস্থা যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে সড়ক মেরামতির কাজ চালিয়ে গেলেও এখন পর্যন্ত সড়ক পথটি সচল করতে পারে নি। বৃষ্টির জন্য কাজ করতে সমস্যায় পড়তে হচ্ছে নির্মান সংস্থাকে। তবে বৃষ্টি বন্ধ হলে মঙ্গলবার রাত বা বুধবার সকালের মধ্যে এই জাতীয় সড়ক সচল হয়ে উঠার সম্ভাবনা আছে। তবে বৃষ্টি অব্যাহত থাকলে সড়ক পথটি সচল হয়ে উঠা অসম্ভব হয়ে পড়বে।

এদিকে ২৭ নম্বর জাতীয় সড়ক বন্ধ হয়ে পড়ার জেরে সোমবার থেকেই রাস্তার দুপাশে বহু যানবাহন আটকা পড়ে আছে। এতে দূর্ভোগ চরম আকার ধারণ করেছে। এদিকে দিহাঙ্গী দিয়ুংমুখ ডি ডি রোডে সব ধরণের যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে জেলাপ্রশাসন কারন দিহাঙ্গী দিয়ুংমুখ ডি ডি রোডে থাইজোয়ারির কাছে একটি সেতুর কাছে পাহাড়ি নদীর জলে সড়ক তলিয়ে নিয়ে যাওয়ার দরুন ওই পথে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। জেলাপ্রশাসনের পক্ষ থেকে ওই রাস্তার বদলে বিকল্প দিহাঙ্গী উমরাংশু বা লংকা লামডিং পথ দিয়ে যানবাহন চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে জেলাপ্রশাসনের পক্ষ থেকে।

Releated Posts

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026

মেঘালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নিয়ম, হয়রানি নয়—কল্যাণে জোর সরকারের

শিলং, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পরিযায়ী শ্রমিকদের শনাক্তকরণ, নথিভুক্তিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়মে সংশোধন আনল মেঘালয় সরকার। বৃহস্পতিবার…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top