News Flash

  • Home
  • দিনের খবর
  • নিজের দলের দখলে থাকা পুরসভার বিরুদ্ধেই বিস্ফোরক মদন মিত্র
Image

নিজের দলের দখলে থাকা পুরসভার বিরুদ্ধেই বিস্ফোরক মদন মিত্র

কামারহাটি, ২ জুলাই (হি. স.) : নিজের দলের দখলে থাকা কামারহাটি পুরসভার বিরুদ্ধেই বিস্ফোরক মদন মিত্র। এলাকায় আবর্জনা নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করে মধ্যযুগীয় অরাজকতার কথা টেনে আনলেন বর্ষীয়ান তৃণমূল বিধায়ক। পাশাপাশি পুকুর বুজিয়ে বাড়ি ও অবৈধ বহুতল হচ্ছে বলেও বিস্ফোরক অভিযোগ করলেন। অবৈধ বহুতলের অভিযোগ স্বীকার করলেন পুর চেয়ারম্যান। দিলেন সাফাইও।

কামারহাটি পুরসভার বিরুদ্ধে ক্ষোভ উগরে মঙ্গলবার মদন মিত্র বলেন, “সারা কামারহাটিতে চলাফেরার আর জায়গা নেই। আবর্জনায় ভরে গিয়েছে। আবার পুকুর বুজিয়ে বাড়ি হচ্ছে। অবৈধ বহুতল হচ্ছে। রোজ অভিযোগ আসছে। এ আর পোষাচ্ছে না।” সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে কামারহাটি পুরসভার চেয়ারম্যানের ওয়ার্ডে পিছিয়ে রয়েছে তৃণমূল। শুধু চেয়ারম্যানের ওয়ার্ড নয়, কামারহাটি পৌরসভার ৩৫টি ওয়ার্ডের বেশ কয়েকটি ওয়ার্ডে কম ভোট পেয়েছেন তৃণমূল প্রার্থী সৌগত রায়। মদন বলেন, কয়েকটি ওয়ার্ডে বেশি ভোট না পেলে কামারহাটি পুরসভা এলাকায় তৃণমূল প্রার্থী সৌগত রায় পিছিয়ে পড়তে পারতেন। কামারহাটিতে ব্যাপক দুর্নীতি তার কারণ বলে মন্তব্য করলেন তিনি। তাঁর কথায়, “প্রধানত দুটি অভিযোগ উঠে আসছে। পুকুর বুজিয়ে বাড়ি। আর চারতলা বাড়ির অনুমোদন করিয়ে ৬ তলা বাড়ি হচ্ছে। রোজ অভিযোগ আসছে।”

বিধায়কের অভিযোগ নিয়ে সাফাই দিলেন কামারহাটির পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা। আবর্জনা জমে থাকা নিয়ে পুর চেয়ারম্যান বলেন, “বাড়ি বাড়ি আবর্জনা সংগ্রহের জন্য কর্মী রয়েছেন। গাড়ি রয়েছে। ফলে আবর্জনা জমার কথা নয়। কিন্তু, বিধায়ক যখন বলেছেন কাউন্সিলরদের সঙ্গে কথা বলব।” পুকুর বুজিয়ে বাড়ির প্রসঙ্গে পুর চেয়ারম্যান বলেন, “কোথায় প্ল্যান ছাড়া বাড়ি হচ্ছে, আমার বিধায়ক জানেন। পুরসভার তরফেও নোটিস দেওয়া হয়েছে। আমরা থানায় অভিযোগ জানিয়েছি।”

মদনের বক্তব্য নিয়ে তৃণমূলকে কটাক্ষা করে বিজেপি নেতা সজল ঘোষ বলেন, “উনি যা বলেছেন ঠিক বলেছেন। মানুষের কথা বলছেন। তবে মদনদার কথাকে গুরুত্ব দেবেন না। কারণ, উনি ভোল বদলাতে বেশি সময় নেন না। তাই ২৪ থেকে ৪৮ ঘণ্টা অপেক্ষা করুন।”

Releated Posts

তামিলনাড়ুর শিবকাশীতে অবৈধ বাজি গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩; তদন্ত শুরু

শিবকাশী (তামিলনাড়ু), ২৬ জুলাই (আইএএনএস): তামিলনাড়ুর বিরুধুনগর জেলার শিবকাশী তালুকের সেঙ্গামালপট্টি গ্রামে একটি অবৈধ বাজি গুদামে রবিবার ভয়াবহ…

ByByNews Desk Jul 26, 2026

বিহারে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি তেজস্বী যাদবের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বিহারে নিট প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার না হলে রাজ্যজুড়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘মন কি বাত’-এ সীতামঢ়ির প্লাস্টিক পুনর্ব্যবহার উদ্যোগ, আহমেদাবাদের বৃক্ষরোপণ ও ‘ভোকাল ফর লোকাল’-এর প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি/সীতামঢ়ি/গান্ধীনগর, ২৬ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার তাঁর মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্বে পরিবেশ…

ByByNews Desk Jul 26, 2026

প্রধানমন্ত্রী পূর্ণ আস্থা রেখেই শিক্ষামন্ত্রকের দায়িত্ব দিয়েছেন: প্রহ্লাদ জোশী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব গ্রহণের পর রবিবার কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top