News Flash

  • Home
  • বিদেশ
  • বাংলাদেশে যাওয়া হল না, তেহট্টে বিএসএফ-এর গুলিতে মৃত্যু মহিলার
Image

বাংলাদেশে যাওয়া হল না, তেহট্টে বিএসএফ-এর গুলিতে মৃত্যু মহিলার

নদিয়া, ১ জুলাই (হি.স.): নদিয়া জেলার তেহট্টে সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে মৃত্যু হল এক মহিলার। মহিলার নাম ইসেতা বেওয়া (৫৫)। তাঁর বাড়ি বাংলাদেশের সালকি এলাকায়। রবিবার রাতে ঘটনাটি ঘটে তেহট্ট থানার নবীন নগরে। জানা গিয়েছে, বছর কুড়ি আগে সীমান্ত পেরিয়ে ভারতে আসেন ওই মহিলা। এরপর তিনি বিহারে চলে যান কাজের সন্ধানে। সেখানে বিয়ে করে সংসারী হন।

কিন্তু বছর কয়েক আগে তাঁর স্বামী মারা যায়। এর মধ্যেই বাংলাদেশে ফিরবেন বলে কয়েকদিন আগে উনি বিহার থেকে নবীন নগর আসেন। রবিবার রাতে কাঁটাতার ডিঙিয়ে বাংলাদেশ যাওয়ার চেষ্টা করেন তিনি। সেই সময় অনুপ্রবেশকারী ভেবে গুলি চালান বিএসএফ জওয়ানরা। গুরুতর জখম অবস্থায় ওই মহিলাকে তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

Releated Posts

ভার্সাই প্রাসাদে ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে সই ট্রাম্পের, আঞ্চলিক স্থিতিশীলতা ও জ্বালানি মূল্য কমার আশা

ওয়াশিংটন, ১৮ জুন (আইএএনএস): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে ইরানের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (মেমোরান্ডাম…

ByByNews Desk Jun 18, 2026

মোদি-ট্রাম্প বৈঠকে ভারত-আমেরিকা সম্পর্ক নিয়ে আশাবাদ, বাণিজ্য ও প্রতিরক্ষা সহযোগিতায় জোর

ওয়াশিংটন, ১৮ জুন (আইএএনএস): ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের…

ByByNews Desk Jun 18, 2026

ভারত-জার্মানি কৌশলগত অংশীদারিত্বে নতুন গতি, সহযোগিতা আরও জোরদারের বার্তা মোদি-মের্ৎস বৈঠকে

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): জি৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে বুধবার জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ-এর সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jun 17, 2026

অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে মোদি-ইইউ শীর্ষ নেতৃত্বের আলোচনা

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): জি৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে বুধবার ইউরোপীয় কাউন্সিলের সভাপতি আন্তোনিও কোস্টা এবং ইউরোপীয় কমিশনের…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top