News Flash

  • Home
  • প্রধান খবর
  • বিরাট, রোহিতের পর রবীন্দ্র, টি-টোয়েন্টি থেকে অবসর জাদেজার
Image

বিরাট, রোহিতের পর রবীন্দ্র, টি-টোয়েন্টি থেকে অবসর জাদেজার

মুম্বই, ৩০ জুন (হি.স.): বিরাট কোহলি, রোহিত শর্মার পর এবার রবীন্দ্র জাদেজাও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করলেন। অর্থাৎ দেশের হয়ে তিনি আরও কোনও টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন না। রবিবার ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘কৃতজ্ঞ হৃদয়ে, আমি টি-টোয়েন্টি আন্তর্জাতিককে বিদায় জানাচ্ছি। গর্বের সঙ্গে ছুটে চলা অটল ঘোড়ার মত, আমি সবসময় আমার দেশের জন্য আমার সেরাটা দিয়েছি এবং অন্যান্য ফরম্যাটেও তা করতে থাকব। টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতাটা ছিল স্বপ্ন পূরণ, আমার টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্যারিয়ারের শীর্ষস্থান। স্মৃতি, চিয়ার্স এবং অটল সমর্থনের জন্য আপনাদের ধন্যবাদ।’

উল্লেখ্য, ২০০৯ সালের ১০ ফেব্রুয়ারি জাদেজার টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়। তিনি কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ খেলেন। অভিষেক টি-টোয়েন্টিতে জাদেজা ৪ ওভারে ২৯ রান দিয়ে কোনও উইকেট পাননি। যেখানে ব্যাট হাতে ৭ বলে ৫ রান করেন তিনি। টি টোয়েন্টি ক্রিকেটে ৭৪টি ম্যাচে মোট ৫১৫ রান করেছেন এবং বল হাতে ৫৪টি উইকেট নিয়েছেন।

Releated Posts

জয়শঙ্কর ও বেলারুশের বিদেশমন্ত্রীর বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার নয়াদিল্লিতে বেলারুশের বিদেশমন্ত্রী ম্যাক্সিম রিজেনকভের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে…

ByByNews Desk Sep 12, 2026

১৯৯৮ সালেই ভারতে হামলার আশঙ্কা জানিয়েছিল বিন লাদেন: সিআইএ রিপোর্ট

ওয়াশিংটন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ১৯৯৮ সালে ভারতে হামলা চালানোর পরিকল্পনা ছিল আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের। সম্প্রতি প্রকাশিত…

ByByNews Desk Sep 12, 2026

দুই নেতার কৌশলগত নির্দেশনা বাস্তবায়নে ভারতের সঙ্গে কাজ করবে চীন: চিনা রাষ্ট্রদূত

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও চীন দুই দেশের শীর্ষ নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং চিনের প্রেসিডেন্ট শি…

ByByNews Desk Sep 12, 2026

পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক ও ২০৩০ অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচি নিয়ে আলোচনা: মোদি

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর(আইএএনএস) : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শুক্রবার নয়াদিল্লিতে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিরগিজস্তানের বিশকেকে…

ByBySandeep Biswas Sep 11, 2026
Scroll to Top