News Flash

  • Home
  • খেলা
  • মহিলা লীগ ফুটবলে বিশ্রামগঞ্জের জয় রুখে স্পোর্টস স্কুল পয়েন্টের ভাগ পেলো
Image

মহিলা লীগ ফুটবলে বিশ্রামগঞ্জের জয় রুখে স্পোর্টস স্কুল পয়েন্টের ভাগ পেলো

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। বিশ্রামগঞ্জের জয় রুখে দিয়েছে ত্রিপুরা স্পোর্টস স্কুল। ‌ এগিয়ে থাকার প্রবণতাটা আরও মিনিট পনেরো ধরে রাখতে পারলে বিশ্রামগঞ্জ জয়ে ফিরতে পারতো। কার্যত গত ম্যাচ অর্থাৎ জম্পুইজলার সঙ্গে যেমন এক-এক গোলে ড্র তে শেষ করে পয়েন্টের ভাগ পেতে হয়েছিল। তেমনি আজ শনিবারও ত্রিপুরা স্পোর্টস স্কুলের সঙ্গে একইভাবে দুই-দুই গোলে ম্যাচ ড্র রেখে পয়েন্টের ভাগ নিয়ে ঘরে ফিরতে হয়েছে। খেলা ছিল ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন আয়োজিত বৈকুণ্ঠ নাথ মেমোরিয়াল মহিলা ফুটবল লিগের নবম ম্যাচ। ত্রিপুরা স্পোর্টস স্কুল বনাম বিশ্রামগঞ্জ প্লে সেন্টার এর মধ্যে। শুরুতে গোল করে ত্রিপুরা স্পোর্টস স্কুলের বিনিতা সিনহা খেলার ১১ মিনিটের মাথায়। স্পোর্টস স্কুল এইসঙ্গে ১-০ তে লিড নিলে কি হবে, ৪ মিনিট বাদেই বিশ্রামগঞ্জের নিশা জমাতিয়া গোলটি শোধ করে খেলায় সমতা ফিরিয়ে আনে। অতঃপর বিশ্রামগঞ্জের আক্রমণের ধার ক্রমশ বাড়াতে থাকে। ফের মিনিট চারেক বাদে ফের ঊষালক্ষ্মী দেবী বিশ্রামগঞ্জের পক্ষে আরো একটি গোল করলে ব্যবধান বেড়ে ২-১ হয়। অতঃপর এক-দুই গোলে পিছিয়ে ত্রিপুরা স্পোর্টস স্কুল একদিকে যেমন গোলটি শোধ করতে মরিয়া হয়ে ওঠে। অপরদিকে রক্ষণভাগেও গুরুত্ব বাড়ায়, যেন আর গোল ব্যবধান বাড়াতে না পারে। প্রথমার্ধের পরবর্তী সময়ের মতো দ্বিতীয়ার্ধেও 

পরস্পর বিরোধী দু দলের আক্রমণ প্রতি আক্রমণ পরিলক্ষিত হলেও চূড়ান্ত পর্যায়ে খেলার ৭৫ মিনিটের মাথায় স্পোর্টস স্কুলের শায়রি ত্রিপুরা একটি গোল করলে ব্যবধান দুই দুই হয়। পরবর্তী ২৫ মিনিট জয়সূচক গোলের লক্ষ্যে দুদলের খেলোয়াড়রা যথেষ্ট চেষ্টা করলেও কার্যত কেউ সফল হয়নি। ড্র-তে ম্যাচ শেষ করতে হয়‌। পয়েন্ট দুই দল ভাগ করে নেয় এক এক করে। খেলা পরিচালনায় ছিলেন রেফারী আদিত্য দেববর্মা, তপন কুমার নাথ, পল্লব চক্রবর্তী ও সুপ্রিয়া দাস।

Releated Posts

সিডব্লিউজি ২০২৬-এ গুলবীর ও হরজিন্দরকে অভিনন্দন রাষ্ট্রপতি মুর্মুর, বললেন ‘ভারতের গর্ব’

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): গ্লাসগো কমনওয়েলথ গেমস ২০২৬-এ রুপোর পদক জয়ী দীর্ঘ দূরত্বের দৌড়বিদ গুলবীর সিং এবং ভারোত্তোলক…

ByByNews Desk Jul 29, 2026

মায়ের সঙ্গেই প্রথম সুখবর ভাগ করে নিলাম, তবে দীর্ঘদিন বাড়ির বাইরে থাকায় তিনি একটু অভিমান করেছিলেন: রুপোজয়ী হরজিন্দর কৌর

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ মহিলাদের ৬৯ কেজি ভারোত্তোলনে রুপো জয়ের পর প্রথমেই মাকে ফোন করেছিলেন…

ByByNews Desk Jul 29, 2026

কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ জিতে কর্নাটকের শিলপাকে অভিনন্দন মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীর

বেঙ্গালুরু, ২৮ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোয় অনুষ্ঠিত ২০২৬ কমনওয়েলথ গেমসে মহিলাদের এফ-৫৭ শটপুট ইভেন্টে ব্রোঞ্জ পদক জয় করায়…

ByByNews Desk Jul 28, 2026

এশিয়ান গেমসে গুজরাটের রেকর্ড প্রতিনিধিত্ব, ভারতের দলে সুযোগ পেলেন ৯ ক্রীড়াবিদ

গান্ধীনগর, ২৭ জুলাই (আইএএনএস): ২০২৬ সালে জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত হতে চলা ২০তম এশিয়ান গেমসে এবার গুজরাট থেকে রেকর্ড…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top