News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগরের শিববাড়ির পূর্ণশ্রী নৃত্যাঙ্গনের সাফল্য
Image

ধর্মনগরের শিববাড়ির পূর্ণশ্রী নৃত্যাঙ্গনের সাফল্য

আগরতলা, ২৯ জুন: ধর্মনগরের শিববাড়ির পূর্ণশ্রী নৃত্যাঙ্গনের সাফল্যে ধর্মনগরবাসী তথা সংস্কৃতি জগতে এক ব্যাপক সাড়া ফেলেছে। এই নৃত্যাঙ্গনের শিল্পীরা ইতিমধ্যই আটটি সি সি আর টি এবং স্কলারশিপ এ ভূষিত হয়েছে। 

মাত্র কয়েকদিন আগে সমৃদ্ধি আচার্যী সিসিআরটি এর তৃতীয় স্থান অধিকার করে জাতীয় স্তরের বৃত্তি লাভ করেছে। তাছাড়া নীলর্মী দাস জাতীয় স্তরে ক্লাসিকাল ভয়েস অফ ইন্ডিয়া প্রতিযোগিতায় স্বর্ণপদক এবং তার সাথে ২০ হাজার টাকা নগদ অর্থে ভূষিত হয়। সর্বভারতীয় স্তরে ভয়েস অফ ইন্ডিয়াতে স্বর্ণপদক লাভ করেছে। 

অপর প্রতিযোগী পরিমল মালাকার সপ্তম বর্ষের পরীক্ষায় সারা ভারতবর্ষের মধ্যে স্বর্ণপদক লাভ করে গৌরবান্বিত করেছে ছোট রাজ্যের একটি অংশ ধর্মনগরকে। রুমা দে সর্বভারতীয় বঙ্গীয় সাহিত্যে বিশেষ পারদর্শিতা দেখিয়ে তৃতীয় স্থান লাভ করেছে। নিপা বিথীকা দাস ক্লাসিক্যাল ভয়েস অফ ইন্ডিয়াতে স্টেট লেভেলে প্রথম স্থান অধিকার করেছে।

পূর্ণশ্রী নৃত্তাঙ্গন এর মুখ উজ্জ্বল করেছে। এই সংস্থার কর্ণধার পূর্ণশ্রী ঘোষ জানিয়েছেন তিনি কলকাতার বিশ্বভারতী থেকে নৃত্যে পারদর্শী হয়ে এ স্কুলের মাধ্যমে একের পর এক ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ দেখিয়ে চলেছেন। উনার গুরুদে ব সন্দ্বীপ মল্লিক এবং লোকনৃত্যের গুরুদেব পন্ডিত অর্জুন মিশ্র বলে তিনি জানিয়েছেন।

Releated Posts

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026

৬ নভেম্বর থেকে শুরু ঐতিহাসিক ত্রিপুরাসুন্দরী মন্দিরের দীপাবলি মেলা

উদয়পুর, ১৭ সেপ্টেম্বর: ঐতিহাসিক মা ত্রিপুরাসুন্দরী মন্দিরকে কেন্দ্র করে বার্ষিক দীপাবলি মেলার প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ৬ থেকে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

ত্রিপুরায় তিন দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা, মাসের শেষে ভারী বর্ষণের পূর্বাভাস

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: আগামী তিন দিন ত্রিপুরাজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত আবহাওয়া বুলেটিনে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top