News Flash

  • Home
  • প্রধান খবর
  • মুম্বই-নাগপুর এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু ৬ জনের, আহত ৪ জন
Image

মুম্বই-নাগপুর এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু ৬ জনের, আহত ৪ জন

মুম্বই, ২৯ জুন (হি.স.): মহারাষ্ট্রের জালনা জেলায় মুম্বই-নাগপুর এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল ৬ জনের। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন। শুক্রবার রাত ১১টা নাগাদ ঘটনাটি ঘটেছে জালনা জেলার কারওয়াঞ্চি গ্রামের কাছে।

পুলিশ সূত্রে খবর, হাইওয়ের ধারে পেট্রল পাম্পে তেল ভরে একটি গাড়ি ভুল লেনে উঠে পড়েঠিল। সেই সময় মুম্বই থেকে নাগপুরগামী একটি গাড়ির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। অভিঘাত এতটাই বেশি ছিল যে, নাগপুরগামী গাড়িটি শূন্যে উঠে কয়েক বার পাল্টি খেয়ে হাইওয়ের গার্ডরেলের উপর আছড়ে পড়ে। আর ওই গাড়ির আরোহীরা ছিটকে রাস্তার উপর পড়েন। অন্য গাড়িটি একেবারে দুমড়ে মুচড়ে দলা পাকিয়ে গিয়েছিল।

এই ঘটনায় দু’টি গাড়ির ৬ আরোহীর মৃত্যু হয়েছে। গুরুতর আহত আরও ৪ জন। স্থানীয়রাই প্রথমে উদ্ধারকারজ শুরু করেন। তার পর পুলিশ এসে উদ্ধারকাজ শুরু করে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ মামলা রুজু করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।

Releated Posts

ভারত-জাপান বন্ধুত্বে শিনজো আবের অবদানের উপযুক্ত স্মারক ‘আবে মেমোরিয়াল করিডর’: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ৮ অক্টোবর (আইএএনএস): প্রয়াত জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের স্ত্রী আকি আবের সঙ্গে বৃহস্পতিবার নয়াদিল্লিতে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Oct 8, 2026

ভারতে তৈরি হবে পণ্য, ডিজাইন, প্রযুক্তি ও আইপি—আত্মনির্ভরতার পথে এগোচ্ছে দেশ: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ৮ অক্টোবর (আইএএনএস): ভারত এমন এক ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছে, যেখানে পণ্য ও তার ডিজাইন দেশে তৈরি…

ByByNews Desk Oct 8, 2026

পর্দার নায়ক থেকে গ্রামীণ ভারতের পরিবর্তনের কারিগর, নানা পাটেকরের অনন্য যাত্রা

মুম্বই, ৮ অক্টোবর (আইএএনএস): ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা, অভিনয়ের মহীরুহ এবং সমাজকর্মী বিশ্বনাথ ‘নানা’ পাটেকর বৃহস্পতিবার ৭৫…

ByByNews Desk Oct 8, 2026

সুশাসনের হাতিয়ার হয়ে উঠেছে মোবাইল ফোন, নেটওয়ার্কের গণ্ডি পেরিয়েছে ভারতের টেলিকম শিল্প: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ৮ অক্টোবর (আইএএনএস): ভারতের টেলিকম খাত এখন আর শুধু নেটওয়ার্ক, স্পেকট্রাম বা ইন্টারনেটের গতির মধ্যে সীমাবদ্ধ নেই।…

ByByNews Desk Oct 8, 2026
Scroll to Top