News Flash

  • Home
  • দেশ
  • কঠোর নিরাপত্তায় অমরনাথ যাত্রা শুরু, উৎসাহ-উদ্দীপনায় ভরপুর পুণ্যার্থীরা
Image

কঠোর নিরাপত্তায় অমরনাথ যাত্রা শুরু, উৎসাহ-উদ্দীপনায় ভরপুর পুণ্যার্থীরা

জম্মু, ২৯ জুন (হি.স.): শুরু হয়ে গেল এই বছরের অমরনাথ যাত্রা। শনিবার ভোরে শৈবতীর্থ অমরনাথের উদ্দেশে রওনা দিয়েছে তীর্থযাত্রীদের প্রথম দল। ৩,৮৮০ মিটার উচ্চতায় অবস্থিত বরফে ঢাকা শিবলিঙ্গের গুহা দর্শনে প্রতি বছর লক্ষ লক্ষ ভক্তরা ভিড় করেন অমরনাথে। এ বছরও অন্যথা হয়নি, উৎসাহ-উদ্দীপনায় ভরপুর পুণ্যার্থীরা। কঠোর নিরাপত্তায় পুণ্যার্থীদের প্রথম দলটি পহেলগাঁও ও বালতাল – দু’টি রুটেই পবিত্র গুহার উদ্দেশে যাত্রা শুরু করেছে।

এ বছর ৫২ দিন ধরে পুণ্যার্থীরা অমরনাথ দর্শন করতে পারবেন। দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগের পহেলগাঁও থেকে ৪৮ কিমি এবং মধ্য কাশ্মীরের গান্ডেরওয়ালের বালতাল থেকে ১৪ কিমি হেঁটে পৌঁছতে হয় অমরনাথে। দুর্গম ও বিপদসঙ্কুল পথ হলেও মহাদেবের টানে বয়স নির্বিশেষে ভক্তদের সমাগম হয় এই পুণ্যস্থানে। নিয়ম অনুসারে ১৩ বছরের নীচে এবং ৭০ বছরের ঊর্ধ্বে কাউকে তীর্থযাত্রার অনুমতি দেওয়া হয় না। ৬ সপ্তাহের বেশি গর্ভবতী নারীরাও অনুমতি পান না। তীর্থযাত্রা ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

Releated Posts

রাজঘাটের পথে ইন্ডিয়া ব্লকের নেতারা, গণতান্ত্রিক অধিকার খর্বের অভিযোগ খাড়গে-রাহুলের

নয়াদিল্লি, ৮ অক্টোবর (আইএএনএস): কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বৃহস্পতিবার জানান, ইন্ডিয়া ব্লকের…

ByByNews Desk Oct 8, 2026

এআই নিয়ন্ত্রণে আগামী মাসেই পরামর্শপত্র আনবে সরকার: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ৮ অক্টোবর (আইএএনএস): কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ন্ত্রণের জন্য আগামী এক মাসের মধ্যে একটি পরামর্শপত্র প্রকাশের পরিকল্পনা করছে…

ByByNews Desk Oct 8, 2026

দেশে দুই মতাদর্শের লড়াই, বিরোধীরা অরাজকতা ছড়াতে চাইছে: গৌরব ভাটিয়া

নয়াদিল্লি, ৮ অক্টোবর (আইএএনএস): দেশে বর্তমানে দুই মতাদর্শের মধ্যে লড়াই চলছে বলে মন্তব্য করলেন বিজেপির জাতীয় মুখপাত্র গৌরব…

ByByNews Desk Oct 8, 2026

ওড়িশাজুড়ে ইন্ডিয়া জোটের ১২ ঘণ্টার বনধে জনজীবন বিপর্যস্ত

ভুবনেশ্বর, ৮ অক্টোবর (আইএএনএস): নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি)…

ByByNews Desk Oct 8, 2026
Scroll to Top