News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাস্তার বেহাল দশায় বিপর্যস্ত জনজীবন, সংস্কারের দাবি
Image

রাস্তার বেহাল দশায় বিপর্যস্ত জনজীবন, সংস্কারের দাবি

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ২৮ জুন: রাস্তার ভগ্নদশায় বিপর্যস্ত জনজীবন। শান্তির বাজার মহকুমার অন্তর্গত মহানন্দ বৈষ্ণব পাড়ায় প্রধানমন্ত্রী সড়ক যোজননায় বীরচন্দ্র মনুরমুখ রোড থেকে  নিশিকান্ত মুড়াসিং পাড়া পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার রাস্তা নির্মান করা হয়। ঠিকেদার কিশোর রায় এই রাস্তার নির্মান করে।  রাস্তা নির্মান কাজের পর বর্তমান সময়ে নতুন করে রাস্তা সংস্কার করা হয়। কিন্তু এই রাস্তা নির্মান থেকে শুরু করে সংস্কার পর্যন্ত কাজের গুনগত মান ছিলো খুবই নিম্নমানের এমনটাই অভিযোগ স্থানীয়দের। 

এতে করে রাস্তা সংস্কারের কিছুদিনের মধ্যে রাস্তাটি ভেঙ্গে পরছে। এতে করে যান চলাচল থেকে শুরুকরে লোকজনেরা যাতয়ত করতে অসুবিধার সন্মুখিন হতে হচ্ছে।  ঠিকেদার কিশোর রায় শান্তির বাজার মহকুমায় যেসকল কাজকরছে সেই সকল কাজের নানান অভিযোগ উঠে আসছে।  সবকয়টি কাজ নিম্নমানের করে প্রচুর পরিমানে অর্থ লুটপাট করছে ঠিকেদার কিশোর রায় এমনটাই অভিযোগ এলাকাবাসীর। 

বর্তমান সময়ে এই রাস্তা ভেঙ্গে যাওয়াতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।  সকলে চাইছে দ্রুততার সহিত গুনগতমান বজায় রেখে রাস্তাটি নির্মান করা হোক ও ঠিকেদার কিশোর রায়ের সব কয়টি কাজের গুনগতমান সঠিক হচ্ছে কিনা তা যাচাই করা হোক।

Releated Posts

কমলপুরে পুকুরে আবর্জনা ফেলার অভিযোগে ক্ষোভ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি এলাকাবাসীর

আগরতলা, ২ আগস্ট: ধলাই জেলার কমলপুর নগর পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ডের ঋষিপাড়া এলাকায় একটি ব্যক্তিগত পুকুরে আবর্জনা ফেলার…

ByByReshmi Debnath Aug 2, 2026

কমলাসাগরে কালো গ্লাস ফিল্ম অপসারণ অভিযান ঘিরে পুলিশ-অটোচালকদের বচসা

আগরতলা, ২ আগস্ট:  কমলাসাগরের লেম্বুতুলি এলাকায় রবিবার গাড়ির কালো গ্লাস ফিল্ম (গ্লাস পেপার) অপসারণ ও ট্রাফিক আইন প্রয়োগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

খুমুলুঙ হাসপাতালের সামনে থেকে চুরি হওয়া অটো উদ্ধার, বিশ্রামগঞ্জে জঙ্গলে ফেলে পালাল চোরেরা

আগরতলা, ২ আগস্ট: খুমুলুঙের খেরেংবার হাসপাতালের সামনে থেকে চুরি হওয়া একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করেছে বিশ্রামগঞ্জ থানার পুলিশ।…

ByByReshmi Debnath Aug 2, 2026

৩০ লক্ষ টাকার বাজেটে কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়নের ৫৯তম দুর্গাপূজা, ‘কাচের মায়াজাল’ থিমে চমক

আগরতলা, ২ আগস্ট: রাজধানী আগরতলার অন্যতম ঐতিহ্যবাহী কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়ন এ বছর ৩০ লক্ষ টাকার বাজেটে তাদের ৫৯তম…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top