News Flash

Image

বাসন্তীতে ধৃত টোটো চুরি চক্র, উদ্ধার ৪ টি টোটো

বাসন্তী,২৮ জুন (হি. স.) : বিগত বেশ কিছুদিন ধরেই বাসন্তী থানার বিভিন্ন প্রান্ত থেকে টোটো চুরির ঘটনা ঘটছিল। রাতের অন্ধকারে বাড়ির বাইরে থেকে কোথাও আবার ঘরের দরজা ভেঙে টোটো চুরি করে পালাচ্ছিল অভিযুক্তরা। এই বিষয়ে বিগত বেশ কিছুদিন ধরেই বাসন্তী থানায় একাধিক লিখিত অভিযোগ দায়ের হয়। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে বাসন্তী থানার পুলিশ বৃহস্পতিবার হাতে নাতে টোটো চুরির একটা গোটা গ্যাংকেই ধরে। মোট আট অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বাসন্তী ও ক্যানিং এলাকা থেকে। ধৃতদের কাছ থেকে চারটি চোরাই টোটো উদ্ধার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে ছয় জনের বাড়ি বাসন্তী থানা এলাকায় এবং দুজনের বাড়ি ক্যানিং থানা এলাকায়। ধৃতদের শুক্রবার আলিপুর আদালতে তোলা হয়েছে। অভিযুক্তদের পুলিশ হেফাজতে নিয়ে এই ঘটনায় আরও তদন্ত করতে চাইছে বাসন্তী থানার পুলিশ। পাশাপাশি এই গ্যাংয়ের সঙ্গে আরও কে অথবা কারা জড়িত রয়েছে সে বিষয়েও তদন্ত শুরু করছে পুলিশ।

Releated Posts

‘বিকশিত ভারত গড়তে দেশের প্রয়োজন যুবশক্তির উদ্যম, সৃজনশীলতা ও প্রতিভা’: জেন জি-কে বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দেশের তরুণ প্রজন্ম বা ‘জেন জি’-কে ভারতের ‘অমৃত প্রজন্ম’ বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ৬ বাংলাদেশি আটক, ডিটেনশন সেন্টারে পাঠানোর নির্দেশ

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট স্পেশাল স্টাফ ছয় বাংলাদেশি নাগরিককে…

ByByNews Desk Aug 2, 2026

প্রধানমন্ত্রীকে কটূক্তি করা মানে ভারতের অপমান: অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশনের প্রধান ইমাম ইলিয়াসি

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): সাম্প্রতিক ছাত্র আন্দোলনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আপত্তিকর ভাষা ব্যবহারের তীব্র নিন্দা করেছেন…

ByByNews Desk Aug 2, 2026

জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তার আহ্বান বন পরিষেবার নবীন আধিকারিকদের, বললেন ভূপেন্দ্র যাদব

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং মরুকরণের মতো ক্রমবর্ধমান পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তা, আধুনিক…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top