বাঁকুড়া, ২৮ জুন (হি. স.):বাঁকুড়া শহরের দুটি নামি সোনার দোকানে ডাকাতির উদ্দেশ্যে জড় হওয়া বিহারের ২ বাসিন্দাকে গ্রেফতার করে পুলিশ। এই ডাকাত দলের বাকি চার সদস্য গা ঢাকা দেয়।ধৃতদের একজন বিহারের হাজিপুরের বাসিন্দা অজিত কুমার ( ২৮) এবং অন্য জন রহিত রায় ( ২৯) পাটনার দিগহার বাসিন্দা। তাদের কাছ থেকে একটি পাইপগান ও ৩ টি কার্তুজ, একটি চুরি যাওয়া নাম্বার প্লেট বদল করা টিভিএস, তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। বৃহস্পতিবার বিকেলের পর শহরের কাঠজুড়িডাঙ্গায় একটি সোনার দোকানের সামনে সন্দেহজনক ভাবে এই ৬ জনকে ঘোরাঘুরি করতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ হানা দেয় কাঠজুড়িডাঙ্গায়। সন্ধ্যায় সেই সোনার দোকানের সামনে থেকে ওই দুষ্কৃতীদের গ্রেফতার করে। ধৃতদের শুক্রবার বাঁকুড়া জেলা আদালতে তোলা হলে বিচারক তাদের সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। এই ৬ ডাকাত রেইকি করে অপারেশন চালায় বলে পুলিশ জানতে পেরেছে।

সোনার দোকানে ডাকাতির আগেই গ্ৰেফতার বিহারের ২ দুষ্কৃতি
Tags:
Releated Posts
নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ
নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…
ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি
কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…
গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭
নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…
নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম
নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…


















