News Flash

  • Home
  • প্রধান খবর
  • কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক, সরানো হল যাত্রীদের
Image

কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক, সরানো হল যাত্রীদের

কলকাতা, ২৮ জুন (হি. স.): ফের বোমাতঙ্ক কলকাতা বিমানবন্দরে। শুক্রবার কলকাতা থেকে পুণে যাওয়ার একটি বিমানে বোমাতঙ্ক ছড়ায়। জানা গেছে, বিমানটিতে একশোর উপরে যাত্রী ছিলেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেক যাত্রীকে বিমান থেকে নামিয়ে আনা হয়। ঘটনার তদন্তে নেমেছে সিআইএসএফ এবং বিমানবন্দর কর্তৃপক্ষ। উড়ানটিকে রানওয়ে থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে পৌঁছয় বম্ব স্কোয়াডের সদস্যরা। তাঁরা সংশ্লিষ্ট বিমানটি পরীক্ষা করে দেখেন কোথাও কোনও বিস্ফোরক রয়েছে কিনা।

জানা যাচ্ছে, কলকাতা থেকে পুণেগামী একটি বিমান ছাড়ার সময় এই ঘটনাটি ঘটে। এক যাত্রীর লাগেজ ব্যাগ ঘিরেই এই আত্ঙ্ক ছড়ায়। লাগেজ চেকের সময় পুনেগামী বিমানের এক যাত্রী দাবি করেন যে, তাঁর ব্যাগে বোমা রয়েছে। স্বাভাবিকভাবেই প্রবল চাঞ্চল্য ছড়ায় বিমান তথা বিমানবন্দরে। সঙ্গে সঙ্গে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। আটক করা হয়েছে ওই যাত্রীকে। কিন্তু ব্যাগে আদৌ বোমা ছিল কি না, তা এখনও স্পষ্ট নয়। ওই যাত্রীকে জেরা করা হচ্ছে।

উল্লেখ্য, এর আগেও কয়েকমাস আগে কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক ছড়িয়েছিল। সেবার ইমেল পাঠানো হয়েছিল বিমানবন্দর কর্তৃপক্ষকে। তাতে হুমকি দেওয়া হয়েছিল, বিমানবন্দর উড়িয়ে দেওয়া হবে বলে। কিন্তু দীর্ঘক্ষণ তল্লাশি চালালেও সেবার কিছু মেলেনি।

Releated Posts

ভারত-মোনাকো সম্পর্ক আগামী দিনে নতুন উচ্চতায় পৌঁছাবে: পীযূষ গয়াল

নিস/নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): ভারত ও মোনাকোর দ্বিপাক্ষিক সম্পর্ক আগামী বছরগুলিতে নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন…

ByByNews Desk Jun 17, 2026

সিএমআরএল-এক্সালজিক মামলায় ইডির জেরার মুখে পিনারাই বিজয়নের কন্যা ভীণা বিজয়ন

কোচি, ১৭ জুন (আইএএনএস): সিএমআরএল-এক্সালজিক আর্থিক লেনদেন সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বুধবার কোচিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র দফতরে হাজির…

ByByNews Desk Jun 17, 2026

টেলিগ্রাম বন্ধের আগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাওয়া উচিত, কেন্দ্রকে আক্রমণ খাড়গের

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): নিট পরীক্ষা এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার কেন্দ্রীয়…

ByByNews Desk Jun 16, 2026

জিটিএ-র কার্যকলাপে ব্যাপক দুর্নীতির তদন্ত হবে: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়াং পাহাড়ি এলাকার প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত স্বশাসিত সংস্থা গোরখাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)-র…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top