News Flash

  • Home
  • দিনের খবর
  • প্রশাসনিক বৈঠক থেকেই পুজো-প্রস্তুতির খোঁজ নেওয়ার নির্দেশ মমতার
Image

প্রশাসনিক বৈঠক থেকেই পুজো-প্রস্তুতির খোঁজ নেওয়ার নির্দেশ মমতার

কলকাতা, ২৭ জুন (হি. স.): পুজো আসতে এখনও বাকি কয়েকমাস। তবে এখন থেকেই পুজোর আগাম প্রস্তুতি শুরু করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার প্রশাসনিক বৈঠক ডেকেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে উপস্থিত ছিলেন পর্যটন সচিব নন্দিনী চক্রবর্তী। তাঁকে মুখ্যমন্ত্রীর নির্দেশ, এবার পুজোয় কে কী করছে খোঁজ নাও। পরে যেন স্ট্যাম্পেডের মতো পরিস্থিতি না হয়। মাথায় রেখো, এবারও বাইরে থেকে প্রচুর লোক আসবে।

বিগত কয়েকবছর ধরেই দুর্গাপুজোয় একাধিক মণ্ডপে থিমের টানে ব্যাপক ভিড় হয়েছে। দুর্গাপুজো ইউনেস্কোর কালচারাল হেরিটেজ সম্মান পেয়েছে। তারপর থেকেই পুজোয় বিদেশিদের আনাগোনা বেড়েছে। ওয়াকিবহাল মহল মনে করছে, তাঁদের যাতে কোনও সমস্যা না হয়, তারজন্য অন্তত সাড়ে ৩ মাস আগে থেকেই পর্যটন সচিবকে তৎপর হওয়ার নির্দেশ দিলেন মমতা।

Releated Posts

কুলতলিতে কেরলের বাসিন্দাকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ৫, আটক ২ নাবালক

কলকাতা, ১৪ জুন (আইএএনএস): দক্ষিণ ২৪ পরগনার কুলতলি এলাকায় চোর সন্দেহে এক ব্যক্তিকে বেঁধে বেধড়ক মারধর করে হত্যার…

ByByNews Desk Jun 14, 2026

দুর্নীতি মামলায় জম্মু-কাশ্মীরে বন দফতরের দুই আধিকারিক-সহ গ্রেপ্তার ৩, জানাল সিবিআই

শ্রীনগর, ১৪ জুন (আইএএনএস): দুর্নীতির অভিযোগে জম্মু ও কাশ্মীরের বুদগাম জেলায় বন দফতরের দুই আধিকারিক-সহ তিনজনকে গ্রেপ্তার করেছে…

ByByNews Desk Jun 14, 2026

১০০ শতাংশ ইথানল জ্বালানির ব্যবহারে অনুমোদন, জীবাশ্ম জ্বালানি আমদানি কমাতেই উদ্যোগ: নিতিন গড়করি

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): দেশের জীবাশ্ম জ্বালানির আমদানির উপর নির্ভরতা কমাতে ১০০ শতাংশ ইথানল জ্বালানির ব্যবহারে অনুমোদন দেওয়া…

ByByNews Desk Jun 14, 2026

ভরাডুবির পর ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি, জেলা ভিত্তিক পরামর্শ কর্মসূচির পথে এআইএডিএমকে

চেন্নাই, ১৩ জুন (আইএএনএস): ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে গত পাঁচ দশকেরও বেশি সময়ের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে খারাপ…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top