News Flash

  • Home
  • খেলা
  • মেরিনা, বিনাতার জোড়া হ্যাটট্রিক জয়ের হ্যাটট্রিক ত্রিপুরা স্পোর্টস স্কুলের

মেরিনা, বিনাতার জোড়া হ্যাটট্রিক জয়ের হ্যাটট্রিক ত্রিপুরা স্পোর্টস স্কুলের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা। জোড়া হ্যাটট্রিক। আরও দুই গোল। ৮ গোলে দুর্দান্ত জয় ত্রিপুরা স্পোর্টস স্কুলের। হারিয়েছে শক্তিশালী চলমান সংঘকে। এই জয়ের সুবাদে ত্রিপুরা স্পোর্টস স্কুলের জয়ের হ্যাটট্রিকও হয়ে গেল। প্রথমার্ধেই বিজয়ী দল চার গোলে এগিয়েছিল। পুরো খেলাতেই যথেষ্ট প্রাধান্য বিস্তার করে খেলে ত্রিপুরা স্পোর্টস স্কুল অনেকটা চ্যাম্পিয়ন এর মেজাজে জয়ের ধারা অব্যাহত রেখে এগোচ্ছে। ‌ ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন আয়োজিত বৈকুন্ঠ নাথ মেমোরিয়াল মহিলা ফুটবল লিগ টুর্নামেন্টের সপ্তম ম্যাচে আজ, বুধবার ত্রিপুরা স্পোর্টস স্কুল নিজেদের টানা তৃতীয় জয় পেয়েছে। স্থানীয় উমাকান্ত মিনি স্টেডিয়ামে সকাল আটটায় ম্যাচ শুরুতে গোলের শুরু খেলার ১৪ মিনিটের মাথায় মেরিনা জমাতিয়ার  সৌজন্যে। ২৫ ও ৩৯ মিনিটে পরপর মেরিনার আরও দুটি গোল দলকে ৩-০ তে লিড এনে দেয়। পাশাপাশি মেরিনা তার হ্যাটট্রিকটিও সেরে নেয়। দুই মিনিট বাদে নির্ভরযোগ্য স্ট্রাইকার শ্রেয়া দেব আরও একটি গোল করে প্রথমার্ধে দলকে ৪-০ তে এগিয়ে দেয়। দ্বিতীয়ার্ধের শুরু থেকে ফের চলমানের রক্ষণভাগ ভেদ করে স্পোর্টস স্কুলের মেয়েরা ক্রমাগত আক্রমণ রচনা করতে থাকে। দ্বিতীয়ার্ধের পাঁচ মিনিটের মাথায় কেয়া দেববর্মার গোলে ব্যবধান আরও বাড়ে। এবার যেন স্পোর্টস স্কুলের ব্যাটন বিনাতার হাতে চলে আসে। ৫৭ মিনিটে বিনাতা সিনহা একটি গোল করে দলকে ৬-০ তে লিড এনে দেওয়ার পাশাপাশি আরও যেন তার গোল ক্ষুধা বেড়ে যায়। খেলার শেষ পর্যায়ে এক মিনিট অন্তর পরপর আরও দুটি গোল করলে একইভাবে বিনাতা তার নিজের হ্যাট্রিকের কোটা পূরণ করে, অপরদিকে দলের জয় চূড়ান্ত হয় ৮ গোলের ব্যবধানে। এদিকে খেলায় অসদাচরণের দায়ে রেফারি দু-দলের তিনজনকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি তপন কুমার নাথ, পল্লব চক্রবর্তী, লিটন সাহা ও ইন্দ্রানী দে।

Releated Posts

এশিয়ান গেমস: পুরুষদের স্কিটে ব্রোঞ্জ ভারতের, ব্যক্তিগত ফাইনালে অনন্তজিৎ

নাগোয়া, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমস ২০২৬-এ শুটিংয়ে ভারতের পদক সংখ্যা আরও বাড়ল। পুরুষদের স্কিট টিম ইভেন্টে অলিম্পিয়ান…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমস: ইরানকে হারিয়ে সেমিফাইনালের আরও কাছে ভারতের মহিলা কবাডি দল

আইচি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ এশিয়ান গেমসে মহিলা কবাডিতে খেতাব ধরে রাখার লক্ষ্যে এগিয়ে চলেছে ভারত। গ্রুপ-এ-র দ্বিতীয়…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের তিন পদক, ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্য-রূপা ও ব্রোঞ্জ

আইচি-নাগোয়া, জাপান, ২১ সেপ্টেম্বর: ২০তম এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের দারুণ পারফরম্যান্স অব্যাহত রয়েছে। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে পুরুষদের ১০…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

এশিয়ান গেমস ২০২৬: ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন নীরজ চোপড়া

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তারকা…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top