News Flash

  • Home
  • খেলা
  • এলেক্সের জোড়া গোল সত্ত্বেও আনন্দ ভবনকে রুখলো কেশব সংঘ
Image

এলেক্সের জোড়া গোল সত্ত্বেও আনন্দ ভবনকে রুখলো কেশব সংঘ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। আনন্দ ভবনের গোল, কেশব সংঘের পরিশোধ। ঠিক একইভাবে তিন তিন বারের ঘটনা। শেষ পর্যন্ত কেশব সংঘ ও আনন্দ ভবন ক্লাবের লীগের ম্যাচ তিন-তিন গোলে ড্র তে নিষ্পত্তি হয়েছে। দু দল পয়েন্ট পেয়েছে এক এক করে। টিএফএ আয়োজিত সি ডিভিশন ফুটবল লিগে এ গ্রুপের নবম ম্যাচ। আনন্দ ভবন এর আগে দুটি ম্যাচের একটিতে ইয়ুথ ক্লাবের বিরুদ্ধে তিন-একে জয় পেলেও দ্বিতীয় ম্যাচে জম্পুইজলা প্লে সেন্টারের কাছে এক-দুই গোলে হেরেছিল। কেশব সংঘ নিজেদের প্রথম খেলায় ০-৩ গোলে পরাজয় স্বীকার করেছে ঐকতান যুব সংস্থা সঙ্গে। আজ, বুধবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে বেলা একটার খেলায় আনন্দ ভবনের এলেক্স ডার্লং ৩০ মিনিটের মাথায় একটি গোল করলে পাঁচ মিনিট বাদে কেশব সংঘের হাবার্ড দেববর্মা গোলটি শোধ করে খেলায় সমতা ফিরিয়ে আনে। প্রথমার্ধে আর গোলের সুযোগ কেউ পায়নি। ৬১ মিনিটের মাথায় আনন্দ ভবনের এলেক্স তার দ্বিতীয় গোলটি করলে দুই মিনিট বাদেই তা কেশব সংঘের জাকারিয়া মলসুম ফের সেটি শোধ করে খেলায় সমতা ফিরিয়ে আনে। ৭০ মিনিটের মাথায় আনন্দ ভবনের সেলেব মলসুম দলের পক্ষে তৃতীয় গোলটি করলে একইভাবে ১০ মিনিট বাদে কেশব সংঘের দ্বীপায়ন দেববর্মা পুনরায় গোলটি শোধ করে খেলায় তিন-তিনে সমতা ফিরিয়ে আনে। পরবর্তী সময়ে জয় সূচক গোলের লক্ষ্যে দলের খেলোয়াড়রা হাড্ডাহাড্ডি লড়াইয়ে মত্ত হলেও কার্যত কেউ গোলের সুযোগ পায়নি। উপরন্তু খেলার দুই অর্ধে কেশব সংঘের দুজনকে খেলায় অসদাচরণের দায়ে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি তপন কুমার নাথ, পল্লব চক্রবর্তী, সুকান্ত দত্ত ও লিটন সাহা। দিনের খেলা: বেলা একটায় সিমনা তামাকারী ফুটবল ক্লাব বনাম ইয়ুথ ক্লাব।

Releated Posts

এশিয়ান গেমস: পুরুষদের স্কিটে ব্রোঞ্জ ভারতের, ব্যক্তিগত ফাইনালে অনন্তজিৎ

নাগোয়া, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমস ২০২৬-এ শুটিংয়ে ভারতের পদক সংখ্যা আরও বাড়ল। পুরুষদের স্কিট টিম ইভেন্টে অলিম্পিয়ান…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমস: ইরানকে হারিয়ে সেমিফাইনালের আরও কাছে ভারতের মহিলা কবাডি দল

আইচি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ এশিয়ান গেমসে মহিলা কবাডিতে খেতাব ধরে রাখার লক্ষ্যে এগিয়ে চলেছে ভারত। গ্রুপ-এ-র দ্বিতীয়…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের তিন পদক, ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্য-রূপা ও ব্রোঞ্জ

আইচি-নাগোয়া, জাপান, ২১ সেপ্টেম্বর: ২০তম এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের দারুণ পারফরম্যান্স অব্যাহত রয়েছে। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে পুরুষদের ১০…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

এশিয়ান গেমস ২০২৬: ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন নীরজ চোপড়া

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তারকা…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top