News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শিক্ষক নিয়োগ ও স্কুলের পরিকাঠামো উন্নয়নের দাবিতে বিদ্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ অভিভাবকদের
Image

শিক্ষক নিয়োগ ও স্কুলের পরিকাঠামো উন্নয়নের দাবিতে বিদ্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ অভিভাবকদের

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২৬ জুন: শিক্ষক নিয়োগ ও স্কুলের পরিকাঠামো উন্নয়নের দাবিতে বিদ্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করলেন অবিভাবকরা। চন্ডিপুর ব্লকের রামকমল স্কুলে মর্নিং সেকশনে শিক্ষক স্বল্পতা থাকার কারণে রাম কমল এইচ এস স্কুলে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখায় অভিভাবকরা।

অভিভাবকদের অভিযোগ, উক্ত স্কুলে মর্নিং সেকশনে মোট ১৪৩ জন ছাত্রছাত্রী রয়েছে। আর মাত্র দুইজন শিক্ষক দ্বারা ছাত্র-ছাত্রীদেরকে পঠনপাঠন করানো হচ্ছে। প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত মাত্র দুজন শিক্ষক দ্বারা পঠন পাঠন আর কতটুকু হবে তা সহজেই অনুমেয়। মর্নিং সেকশনে নেই কোন প্রধান শিক্ষক । আরোও একাধিক সমস্যায় ভুগছে  স্কুলটি।

উক্ত বিষয় নিয়ে অভিভাবকরা বুধবার সকাল বেলা বিদ্যালয়ে আসে এবং শিক্ষকদের সাথে উক্ত বিষয় নিয়ে দীর্ঘ সময় আলাপ-আলোচনা করেন। কিন্তু কোন সমাধান সূত্র বের না হয়ে আসার কারণে একপ্রকার বাধ্য হয়ে উনারা স্কুলের মূল দরজায় তালা ঝুলিয়ে দেয়।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় সংশ্লিষ্ট দপ্তরের এক আধিকারিক । উনি গিয়ে অভিভাবকদের আশ্বাস দেন যে আগামীকাল থেকে সেই বিদ্যালয়ে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক দেওয়া হবে। এরপর উনার আশ্বাসে আশ্বস্ত হয়ে উনারা তালা মুক্ত করেন বিদ্যালয়। এদিনের এই কর্মসূচিতে নেতৃত্ব দেন চন্ডিপুর ব্লক যুব কংগ্রেসের সভাপতি নজরুল আলী ।

Releated Posts

স্মার্ট মিটার ও অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে কাঞ্চনবাড়িতে দিনভর বিক্ষোভ

আগরতলা, ১১ আগস্ট: স্মার্ট মিটার বাতিল, অস্বাভাবিক হারে বিদ্যুৎ বিল বৃদ্ধি এবং রিচার্জ সংক্রান্ত নানা অনিয়মের অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

পতিছড়িতে রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল যাত্রী শেড, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের

আগরতলা, ১১ আগস্ট: শান্তিরবাজার বিধানসভার অন্তর্গত পতিছড়ি ড্রপগেট এলাকায় রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল অবস্থায় পড়ে রয়েছে একটি যাত্রী শেড।…

ByByReshmi Debnath Aug 11, 2026

জঙ্গলে বাঁশ কড়ুল সংগ্রহ করতে গিয়ে ভাল্লুকের কামড়ে গুরুতর আহত যুবক

আগরতলা, ১০ আগস্ট : জঙ্গলে বাঁশ কড়ুল সংগ্রহ করতে গিয়ে ভাল্লুকের কামড়ে গুরুতর আহত হলেন এক যুবক। ওই…

ByByNews Desk Aug 10, 2026

বেহাল রাস্তার স্থায়ী সমাধানের দাবিতে দক্ষিণ ত্রিপুরা যুব কংগ্রেসের ডেপুটেশন

বিলোনিয়া, ১০ আগস্ট: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা আমলীঘাট থেকে মনুঘাট যাওয়ার রাস্তার দ্রুত সংস্কার ও স্থায়ী সমাধানের দাবিতে…

ByByNews Desk Aug 10, 2026
Scroll to Top