News Flash

Image

২ কোটি টাকার নেশা সামগ্রী সহ আটক দুই

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৬ জুন: সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে একটি গাড়ি থেকে প্রচুর পরিমাণ নেশাসামগ্রী উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। বুধবার উত্তর জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর নেতৃত্বে নেশার বিরুদ্ধে সাফল্য পেল রাজ্য পুলিশ।

ঘটনার বিবরণে জানা যায়, মিজোরাম থেকে রাজ্যে প্রবেশ করা টিআর০৫৭৩৬  নম্বরের একটি গাড়িকে গোপন খবরের ভিত্তিতে আটক করে পুলিশ। গাড়ি থেকে ১৭ প্যাকেটে মোট ২০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করেছে পুলিশ। তার পাশাপাশি গাড়িতে থাকা দুইজনকে আটক করেছে পুলিশ। একজনের নাম জাবেদ আলী(৩০), বাড়ি বক্সনগর এবং অপরজন জয়দুল হোসেন (৩০) তার বাড়িও বক্সনগর। আটককৃত নেশা সামগ্রীগুলির বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা হবে বলে ধারণা পুলিশ। ধর্মনগর থানার পুলিশ উক্ত ঘটনায় মামলা নিয়ে তদন্ত শুরু করেছে।

Releated Posts

পুলিশের সদর কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ এসএফআই-র

আগরতলা, ১২ মে : নিট-ইউজি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং বিশালগড়ে বাম কর্মীদের উপর হামলার ঘটনার প্রতিবাদে মঙ্গলবার…

ByByReshmi Debnath May 12, 2026

শিক্ষকের দাবিতে কাঞ্চনমালা এসবি স্কুলে বিক্ষোভ, গেটে তালা ঝুলিয়ে ধর্নায় ছাত্র-ছাত্রীরা

আগরতলা, ১২ মে : শিক্ষকের অভাব ও পরপর শিক্ষক বদলির প্রতিবাদে মঙ্গলবার পশ্চিম ত্রিপুরা জেলার ডুকলী বিদ্যালয় পরিদর্শকের…

ByByReshmi Debnath May 12, 2026

ত্রিপুরায় জাইকা মিশনের পর্যালোচনা, জীবিকা ও পরিবেশ পুনরুদ্ধার প্রকল্পে জোর

আগরতলা, ১২ মে : ত্রিপুরায় চলমান জাইকা সহায়তাপ্রাপ্ত “এসসিএটিএফওআরএম” প্রকল্পের আওতায় সম্প্রদায়ভিত্তিক জীবিকা উন্নয়ন ও পরিবেশ পুনরুদ্ধারমূলক কার্যক্রম…

ByByReshmi Debnath May 12, 2026

চিল্ড্রেন হোম থেকে পালিয়ে বিশ্রামগঞ্জে পৌঁছাল তিন নাবালিকা, ক্ষোভ এলাকাবাসীর

বিশ্রামগঞ্জ, ১২ মে:  উদয়পুরের কাঁকড়াবন থানার অন্তর্গত শালগড়া এলাকার আলোর দিশারী চিল্ড্রেন হোম থেকে পালিয়ে যাওয়া তিন নাবালিকাকে…

ByByReshmi Debnath May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top