News Flash

Image

ঠিকাদারি বাণিজ্য নিয়ে ফের সরগরম কৈলাসহর

আগরতলা, ২৬ জুন: আজ কৈলাসহরের এয়ারপোর্ট সংলগ্ন ধর্মনগর কৈলাসহর সড়ক থেকে চৌধুরীপাড়া হয়ে উত্তর গুলধারপুর বাঁধ পর্যন্ত সড়কটি সংস্কারের কাজে হাত দেয় ঠিকেদার। 

জানা গেছে টেন্ডারের মাধ্যমে ঠিকেদার ২৪ লক্ষ টাকার কাজটি পেয়েছেন। বুধবার ঠিকেদার শ্রমিক সহ রাস্তার কাজে হাত দিতেই কয়েকজন অপরিচিত যুবক কাজের দায়িত্বে থাকা দুই যুবক সহ শ্রমিকদের মারপিট করতে থাকে। এই ঘটনায় দুই যুবক সহ মোট চারজন আহত হয়েছেন। তারমধ্যে সন্তোষ সিনহা ও আব্দুল রূপ নামে দুই যুবক গুরুতরভাবে আহত হয়েছেন। বর্তমানে তাদের সিটিস্ক্যান করা হয়েছে। তাদের মাথায় গুরুতর আঘাত লেগেছে। আহতদের বর্তমানে ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসা চলছে। আহতরা জানায়, তাদের উপর কয়েকজন অপরিচিত যুবকরা  আক্রমণ সংঘটিত করে।

গাড়ি ভাংচুরের ঘটনায় চন্ডীপুর বিধানসভা কেন্দ্রের বিজিত প্রার্থী রঞ্জন সিনহা প্রকাশ্যেই জানান যে, গাড়িটি যারা ভাঙচুর করেছে এরা সকলেই শাসক দলের সমর্থক। তাদের প্রত্যেকের বাড়ি চন্ডিপুর বিধানসভার অন্তর্ভুক্ত বিভিন্ন এলাকায়। এই ঘটনায় কৈলাসহর মহকুমা জুড়ে তীব্র উত্তেজনা বিরাজ করছে। 

ReplyForwardAdd reaction

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top