News Flash

Image

বিদ্যুতের ছোবলে মৃত্যু বৃদ্ধার

আগরতলা, ২৬ জুন: বিদ্যুতের ছোবলে মৃত্যু হয়েছে ষাট বছর বয়সী বৃদ্ধার। ওই ঘটনায় তেলিয়ামুড়ার করইলং শিশুবিহার ২ নং ওয়ার্ড এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

ঘটনার বিবরণে জানা গিয়েছে, করইলং শিশুবিহার ২ নং ওয়ার্ড এলাকার বাসিন্দা রাখাল দেবনাথের ৬০ বছর বয়সী স্ত্রী বাসনা দেবনাথের মৃত্যু হয়েছে। নিজ বাড়িতে বিদ্যুৎ বিভ্রাট দেখা দেওয়ায় ঘরের পেছনের বৈদ্যুতিক তারে কি সমস্যা হয়েছে দেখার জন্য গেলে কোনভাবে বিদ্যুতের সংস্পর্শে আসে, এবং মাটিতে লুটিয়ে পড়ে। পরিবারের লোকজনদের দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করে বাসনা দেবীকে নিজ ঘরের পেছনের অন্ধকারাচ্ছন্ন জায়গায় দেখতে পায় মাটিতে লুটিয়ে পড়ে আছে তিনি।

সাথে সাথে পরিবারের লোকজন সহ এলাকাবাসীরা মহিলাকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা  হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। এদিকে মৃতদেহ ময়নাতদন্তের কথা শুনে পরিবারের লোকজন আপত্তি দেখালে হাসপাতালে কর্তৃপক্ষ ময়নাতদন্ত ছাড়া মৃতদেহ ছাড়তে নারাজ। ফলে মৃতার পরিবার পরিজনসহ হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। ঘটনা সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। যদিও শেষ পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশের চাপে পড়ে মৃতদেহ ময়নাতদন্তের জন্য রাজি হয় মৃতার পরিবার। 

Releated Posts

অসম, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে জেএমবির নেটওয়ার্ক বিস্তারের চেষ্টার অভিযোগে ১১ জনের বিরুদ্ধে এনআইএ-র চার্জশিট

গুয়াহাটি, ২৬ জুন: নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)-এর একটি শাখার মাধ্যমে অসম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ-সহ উত্তর-পূর্বাঞ্চলে জঙ্গি…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

রামনগর বিস্ফোরণের কারণ খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন

আগরতলা, ২৬ জুন: রামনগর আবাসনে বিস্ফোরণে একজনের মৃত্যুর পর ঘটনার কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

টিএনজিসিএল-এর গাফিলতিতেই রামনগরের বহুতলে ভয়াবহ বিস্ফোরণ, প্রাথমিক তদন্তে এমনই ইঙ্গিত মুখ্যমন্ত্রীর

আগরতলা, ২৬ জুন: আগরতলার রামনগর এলাকার একটি বহুতল আবাসনে সংঘটিত ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় প্রাথমিক তদন্তে টিএনজিসিএল -এর গাফিলতির…

ByByReshmi Debnath Jun 26, 2026

রামনগরের ফ্ল্যাট বিস্ফোরণ: চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু শুভ্রজিৎ চৌধুরীর

আগরতলা, ২৬ জুন: আগরতলার রামনগর এলাকার একটি বহুতল আবাসনে সংঘটিত ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় গুরুতর আহত যুবক শুভ্রজিৎ চৌধুরীর…

ByByReshmi Debnath Jun 26, 2026
Scroll to Top