News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল অটো গাড়ি, অল্পেতে রক্ষা পেল যাত্রী
Image

ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল অটো গাড়ি, অল্পেতে রক্ষা পেল যাত্রী

নিজস্ব প্রতিনিধি, লংতরাইভ্যালী, ২৫ জুন:লংতরাইভ্যালী মহকুমার কাঞ্চনছড়া এলাকায় ট্রেনের ধাক্কায় অটো গাড়ি  চুরমার হয়ে যায়। অল্পের জন্যে রক্ষা পায় গাড়ি চালক সহ এক যাত্রী। মঙ্গলবার বেলা আনুমানিক ১.৩০ মি নাগাদ বিরাশিমাইল থেকে কাঞ্চনছড়া ভিলেজে যাচ্ছিল একটি অটোরিকশা।  গাড়িতে একজন সহযাত্রীও ছিল। কাঞ্চনছড়া যাওয়ার পথে রেললাইন পার হতে গিয়ে গাড়ি লাইনে আটকে যায়।

এমন সময় আগরতলা থেকে শিলচরগামী ট্রেনটিও চলে আসে। গাড়ি রেখেই দ্রুত রেললাইন থেকে সরে পড়ে তারা। ট্রেনের ধাক্কায় অটো গাড়িটি দুমড়ে মুছড়ে যায়। পড়ে ট্রেন থামিয়ে অটোরিকশাটি লাইন থেকে সড়িয়ে শিলচরের উদ্দেশ্যে ট্রেনটি রওয়ানা হয়। এই জায়গায় এমন  দুর্ঘটনা নতুন নয়।  একটি রেলগেইটের অভাবে একই জায়গায় একাধিকবার এই রকম দুর্ঘটনার খবর উঠে এসেছে। তাই এলাকাবাসীর দাবি এই জায়গায় একটি রেলগেইট দেওয়ার ব্যবস্থা করুক রেল কর্তৃপক্ষ।

Releated Posts

কালমা হাইস্কুলের শিক্ষকের বিরুদ্ধে একাধিক অভিযোগ, তদন্তের দাবি স্থানীয়দের

আগরতলা, ৬ মে: জোলাইবাড়ী বিদ্যালয় পরিদর্শকের অধীনে থাকা কালমা হাইস্কুলের এক শিক্ষক নান্টু নমঃ-র বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ…

ByByTaniya Chakraborty May 6, 2026

২০ লক্ষ টাকার গয়না উধাও, সোনামুড়ার কুলুবাড়ীতে চাঞ্চল্য

সোনামুড়া, ৬ মে : সোনামুড়া থানার অন্তর্গত কুলুবাড়ী এলাকায় এক প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty May 6, 2026

আগরতলায় অপারেশন সিন্দুরের এক বছর পূর্তি উদযাপন করল আসাম রাইফেলস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ মে : অপারেশন সিন্দুরের এক বছর পূর্তি উপলক্ষে আজ আগরতলায় এক বিশেষ আউটরিচ কর্মসূচির…

ByByTaniya Chakraborty May 6, 2026

শহীদ রাইফেলম্যান কল্যাণ কুমারের স্মরণে রাধানগর ব্যাটালিয়নে শ্রদ্ধার্ঘ্য অর্পণ আসাম রাইফেলসের

আগরতলা, ৬ মে : শহীদ রাইফেলম্যান কল্যাণ কুমারের আত্মত্যাগের স্মরণে মঙ্গলবার রাধানগর ব্যাটালিয়নে এক গম্ভীর ও মর্যাদাপূর্ণ পুষ্পস্তবক…

ByByTaniya Chakraborty May 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top