News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করে রাজপথে বিক্ষোভ বাম ছাত্র যুব সংগঠনের
Image

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করে রাজপথে বিক্ষোভ বাম ছাত্র যুব সংগঠনের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুন: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করে রাজপথে বিক্ষোভে নামলো বাম ছাত্র যুব সংগঠন। সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষাগুলিতে একের পর এক দুর্নীতির অভিযোগ উঠে আসছে। এরই পরিপ্রেক্ষিতে সোমবার রাজধানী আগরতলায় বিক্ষবে শামিল হয় বামপন্থী ছাত্র ও যুব সংগঠন। এদিনের এই ছাত্র যুবদের যৌথ সম্মেলন থেকে শিক্ষামন্ত্রীর ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেছেন নেতৃত্বরা। ছাত্র যুব ভবনের সামনে থেকে বিক্ষোভ শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।

ডি ওয়াই এফ আই রাজ্য সভাপতি পলাশ ভৌমিক বলেন, দেশের বিজেপি সরকার শিক্ষা ব্যবস্থাকে খাদেন কিনারায় এনে দাঁড় করিয়ে দিয়েছে। গত ১৫ দিনে একের পর এক প্রবেশিকা পরীক্ষায় দুর্নীতির অভিযোগ এবং কেলেঙ্কারি ধরা পড়েছে। এর জন্য কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে দায়ী করে তার পদত্যাগ দাবি করেছেন বাম ছাত্র যুব সংগঠন। পাশাপাশি এই কেলেঙ্কারিতে যারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে কঠিন থেকে কঠিনতর শাস্তির ব্যবস্থা দাবি জানিয়েছেন তিনি।

Releated Posts

আমবাসায় বিলাসবহুল গাড়ি থেকে ৩৪৯ বোতল এসকফ ও ১ কেজি গাঁজা উদ্ধার, দুই যুবক গ্রেপ্তার

আমবাসা, ৩ আগস্ট: রাজ্যে নেশাবিরোধী অভিযানে আরও একটি বড় সাফল্য পেল আমবাসা থানার পুলিশ। নিয়মিত নাকা চেকিং চলাকালীন…

ByByTaniya Chakraborty Aug 3, 2026

ধর্মনগরে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, অভিযুক্ত গ্রেপ্তার

আগরতলা, ৩ আগস্ট: গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করেছে ধর্মনগর থানার…

ByByReshmi Debnath Aug 3, 2026

দুর্ঘটনায় গুরুতর আহত গর্ভবতী মহিলা, পুলিশের ভূমিকা নিয়ে অভিযোগ; মুখ্যমন্ত্রীর কাছে তদন্তের দাবি

আগরতলা, ৩ আগস্ট: সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক গর্ভবতী মহিলাকে ঘিরে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। করবুক মহকুমার…

ByByTaniya Chakraborty Aug 3, 2026

বর্ধিত বিদ্যুৎ বিলের প্রতিবাদে সোনামুড়া ইলেকট্রিক অফিসে তালাবন্দি, বিক্ষোভে উত্তাল এলাকা

সোনামুড়া, ৩ আগস্ট: বর্ধিত বিদ্যুৎ বিলের প্রতিবাদে সোমবার সোনামুড়া বিদ্যুৎ দপ্তরের অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হন এলাকার…

ByByReshmi Debnath Aug 3, 2026
Scroll to Top