News Flash

Image

জরুরি অবস্থা নিয়ে কংগ্রেসকে নিশানা মোদীর

নয়াদিল্লি, ২৪ জুন (হি. স.): সোমবার বসেছে অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন। মন্ত্রিসভার শপথগ্রহণ ও অধিবেশন শুরুর মাঝে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস রেল দুর্ঘটনা, নিট ও নেট-সহ একাধিক সর্বভারতীয় পরীক্ষা কেলেঙ্কারি নিয়ে সরকারকে নিশানা করতে তৎপর বিরোধী শিবির। কিন্তু সোমবার সাংসদ হিসেবে শপথ নিয়েই বিরোধীদের সেই খোঁচার পালটা নিশানা করলেন নরেন্দ্র মোদী। নিজের ভাষণে জরুরি অবস্থার ‘কালো দিনে’র কথা স্মরণ করিয়ে কংগ্রেসকে চাপে রাখার কৌশল নিলেন তিনি।

১৯৭৫ সালের ২৫ জুন দেশে ‘জরুরি অবস্থা’ জারি হয়েছিল। সোমবার সাংবাদিকদের সামনে সংক্ষিপ্ত বক্তব্যে সেকথা মনে করিয়ে দিলেন মোদী। তিনি বলেন, সংসদকে যাঁরা সম্মান করেন, তাঁরা দিনটি ভুলতে পারবেন না। ২৫ জুন সংবিধানের যে কালো দাগ লেগেছিল, মঙ্গলবার তার ৫০ বছর পূরণ হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা গৌরবের সঙ্গে সংবিধানকে রক্ষা করতে পেরেছি। দেশবাসী সংকল্প নেবে যে ভবিষ্যতে কেউ আর এই কালো দিন আনার সাহস দেখাতে পারবে না। আমরা জনগণের স্বপ্ন পূরণে সংকল্পবদ্ধ।

Releated Posts

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top