News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কৈলাসহরের মনু নদী থেকে ময়নাতদন্ত করা মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য
Image

কৈলাসহরের মনু নদী থেকে ময়নাতদন্ত করা মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২৩ জুন: ঊনকোটি জেলার কৈলাসহরের মনু নদীতে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির ভাসমান মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃতদেহটি ময়নাতদন্ত করা অবস্থায় নদী থেকে উদ্ধার হওয়ায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে পুনরায় ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে।  চন্ডিপুর ব্লকের কাউলিখুড়া ৫ নং ওয়ার্ড এলাকায় মনু নদীর জলের মধ্যে এক ব্যক্তির ভাসমান মৃতদেহ উদ্ধারকে ঘিরে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে গোটা এলাকায়।

ঘটনার বিবরণে জানা যায় রবিবার সকাল বেলা স্থানীয়রা ওই এলাকায় মনু নদীর জলের মধ্যে এক ব্যক্তির ভাসমান মৃতদেহ দেখতে পায় এলাকার জনগন।  ঘটনার খবর পেয়ে ভিড় জমায় শত শত লোক। খবর পাঠানো হয় কৈলাসহর থানায়। ঘটনাস্থলে ছুটে যায় কৈলাসহর থানার ওসি শ্যামল কান্তি মজুমদার, সেকেন্ড অফিসার মিকেলা ডারলং এর নেতৃত্বে বিশাল পুলিশ ও টিএস আর বাহিনী। পাশাপাশি ঘটনাস্থলে ছুটে যায় উনকোটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার ভি ডারলং, মহকুমা পুলিশ আধিকারিক কমল দেববর্মা, কৈলাসহরের অতিরিক্ত মহকুমা শাসক নবকুমার জামাতিয়া।

উনারা গিয়ে ঘটনার তদন্ত শুরু করেন। তবে এই মৃতদেহটি কোথা থেকে আসলো সেই বিষয়ে কিছু জানা যায়নি। পাশাপাশি মৃত ব্যক্তির পরিচয়ও পাওয়া যায়নি। এমনকি ওই এলাকায় কেউ নিখোঁজ নেই বলেও জানা যায়। পরবর্তী সময় সেই মৃতদেহটি ময়নাতদন্ত করার জন্য কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে পাঠানো হয়। উক্ত ঘটনাকে কেন্দ্র করে তীব্র চঞ্চল্য বিরাজ করছে গোটা এলাকায়। মৃতদেহটি সনাক্ত করার জন্য তিন দিন হাসপাতাল মর্গে রাখা হবে বলে জানা গেছে।

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top