News Flash

  • Home
  • দিনের খবর
  • জম্মু ও কাশ্মীরে সন্ত্রাস শেষ নিঃশ্বাস নিচ্ছে, আত্মবিশ্বাসী মনোজ সিনহা
Image

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাস শেষ নিঃশ্বাস নিচ্ছে, আত্মবিশ্বাসী মনোজ সিনহা

রিয়াসি, ২৩ জুন (হি.স.): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাস শেষ নিঃশ্বাস নিচ্ছে এবং আমাদের প্রতিবেশী, যা সন্ত্রাসের রফতানিকারক, এ জন্য মরিয়া হয়ে উঠেছে। রবিবার এই মন্তব্য করলেন জম্মু ও কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা। তিনি বলেছেন, সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকাণ্ড আমাদের শত্রুর হতাশার লক্ষণ। আমাদের লক্ষ্য সন্ত্রাসবাদ সম্পূর্ণ নির্মূল করা। আমাদের অবশ্যই সন্ত্রাসীদের এবং তাদের সহযোগীদের খুঁজে বের করতে হবে, যারা তাদের আশ্রয় দিচ্ছে।

জম্মু ও কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা রবিবার এসটিসি তালওয়ারাতে জম্মু ও কাশ্মীর পুলিশের ১৬-তম বেসিক রিক্রুটমেন্ট ট্রেনিং কোর্স ব্যাচের পাসিং আউট প্যারেডে অংশ নেন। এখানেই তিনি বলেন, জম্মু ও কাশ্মীরে সন্ত্রাস শেষ নিঃশ্বাস নিচ্ছে। তিনি আরও বলেন, যদি ভার্চুয়াল জগতে আপত্তিকর বিষয়বস্তু পরিবেশন করা হয়, তবে তা সামাজিক এবং প্রশাসনিক কাঠামোকে প্রভাবিত করে… যদি একটি এলাকায় ৫-১০ জন অপরাধী থাকে, তবে তাদের মোকাবেলা করা কঠিন নয়। যাইহোক, ভার্চুয়াল জগতে যে পূর্ব-পরিকল্পিত প্রচার চালানো হচ্ছে তা আইনশৃঙ্খলার জন্য একটি চ্যালেঞ্জ।

Releated Posts

‘অপারেশন সিঁদুর’ সন্ত্রাসের বিরুদ্ধে কূটনৈতিক বক্তব্য থেকে সরাসরি পদক্ষেপে রূপান্তরের বার্তা: রাজনাথ সিং

নয়াদিল্লি, ৩০ এপ্রিল (আইএএনএস): ‘অপারেশন সিঁদুর’-এর মাধ্যমে ভারত বিশ্বকে স্পষ্ট বার্তা দিয়েছে যে, সন্ত্রাসবাদী হামলার ক্ষেত্রে এখন আর…

ByByNews Desk Apr 30, 2026

বেঙ্গল বিধানসভা ভোটের গণনা নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা

কলকাতা, ৩০ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা প্রক্রিয়া নিয়ে কলকাতা হাইকোর্ট-এ একাধিক জনস্বার্থ মামলা (পিআইএল) দায়ের…

ByByNews Desk Apr 30, 2026

মহিলা সংরক্ষণ বিল নিয়ে উত্তরপ্রদেশ বিধানসভায় বিক্ষোভ, বিজেপির বিরুদ্ধে ‘ভুল বার্তা’ দেওয়ার অভিযোগ সমাজবাদী পার্টির

লখনউ, ৩০ এপ্রিল (আইএএনএস): মহিলা সংরক্ষণ বিলকে কেন্দ্র করে বৃহস্পতিবার উত্তরপ্রদেশ বিধানসভা চত্বরে বিক্ষোভে সামিল হল সমাজবাদী পার্টি…

ByByNews Desk Apr 30, 2026

প্রতিভা-নির্ভর ইকোসিস্টেমে ভর করে আইটি হাব হিসেবে উঠছে বিশাখাপত্তনম

বিশাখাপত্তনম, ৩০ এপ্রিল (আইএএনএস): অন্ধ্রপ্রদেশ সরকারের প্রতিভা-নির্ভর ইকোসিস্টেমের জোরে বিশাখাপত্তনম ধীরে ধীরে একটি গুরুত্বপূর্ণ আইটি হাবে পরিণত হচ্ছে…

ByByNews Desk Apr 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top