News Flash

  • Home
  • দেশ
  • পণের জন্য স্ত্রীকে “খুনের” অভিযোগ! গ্রেফতার স্বামী
Image

পণের জন্য স্ত্রীকে “খুনের” অভিযোগ! গ্রেফতার স্বামী

কলকাতা, ২৩ জুন (হি. স.): পণের দাবিতে গৃহবধূর গলায় ফাঁস লাগিয়ে খুনের অভিযোগ উঠল স্বামী-সহ শ্বশুর বাড়ির সদস্যদের বিরুদ্ধে। ঘটনার পর থেকে মৃতের শ্বশুর-শাশুড়ি পলাতক। বধূর স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য খড়দহের ডাঙাদিঘি এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত বধূর নাম রিমা বিবি। বয়স ২০ বছর। রবিবার সকালে পরিবারের কাছে খবর আসে রিমা গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন। তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে জানান।

মৃতের পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকে তাঁদের মেয়ের উপর পণের দাবিতে জামাই অত্যাচার চালাতেন। বাদ যেতেন না শ্বশুর-শাশুড়িও। দীর্ঘদিন ধরে অত্যাচারে বাধ্য হয়ে রিমার বাপের বাড়িতে থেকে পুলিশে অভিযোগও জানানো হয়। তবে নিজেদের মধ্যে ঝামেলা মিটিয়ে ফের সংসার শুরু করেন মৃত বধূ। অভিযোগ, কিছুদিন পরিস্থিতি ঠিক থাকলেও, ফের বাড়ে অত্যাচারের মাত্রা। আবার পণের দাবিতে ঝগড়া, অশান্তি শুরু হয় বলে দাবি। এই আবহে রবিবার সকালে রিমার এক প্রতিবেশী তাঁর বাবার বাড়িতে ফোন করে জানান রিমা আত্মহত্যা করেছেন।

Releated Posts

কেরলে বৃষ্টিজনিত দুর্যোগে মৃত ৮, নিখোঁজ ৮; ক্ষতিগ্রস্তদের সবরকম সহায়তার আশ্বাস মুখ্যমন্ত্রীর

তিরুবনন্তপুরম, ২ আগস্ট (আইএএনএস): কেরলে প্রবল বৃষ্টি ও বন্যাজনিত দুর্যোগে এখনও পর্যন্ত অন্তত আটজনের মৃত্যু হয়েছে, ১৩ জন…

ByByNews Desk Aug 2, 2026

বারামুলায় যৌথ বাহিনীর জালে জঙ্গিদের ওভারগ্রাউন্ড ওয়ার্কার, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও গুলি

শ্রীনগর, ২ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের বারামুলা জেলায় যৌথ বাহিনীর অভিযানে এক জঙ্গি-সহযোগী বা ওভারগ্রাউন্ড ওয়ার্কারকে (ওজিডব্লিউ)…

ByByNews Desk Aug 2, 2026

বিহারে রহস্যজনক পরিস্থিতিতে পুরসভার নির্বাহী আধিকারিকের মৃত্যু, তদন্ত শুরু

ঔরঙ্গাবাদ, ২ আগস্ট (আইএএনএস): বিহারের ঔরঙ্গাবাদ জেলায় রহস্যজনক পরিস্থিতিতে আহত অবস্থায় উদ্ধার হওয়ার পর দেহরি-ডালমিয়ানগর পুর পরিষদের নির্বাহী…

ByByNews Desk Aug 2, 2026

ভারতের সভ্যতা, বেদ ও ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মধ্যস্থতা: প্রধান বিচারপতি সূর্য কান্ত

জয়পুর, ১ অগস্ট (আইএএনএস): পারস্পরিক আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর সংস্কৃতি ভারতের সভ্যতা, বেদ, প্রাচীন ইতিহাস এবং কৌটিল্য থেকে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top