News Flash

  • Home
  • খেলা
  • ত্রিপুরার অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে রাজপথে আজ মেগা র‌্যালীর ব্যাপক আয়োজন
Image

ত্রিপুরার অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে রাজপথে আজ মেগা র‌্যালীর ব্যাপক আয়োজন

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।।  রাজপথে আগামীকাল মেগা র‌্যালীর আয়োজন করা হয়েছে। উদ্যোক্তা ত্রিপুরা অলিম্পিক এসোসিয়েশন। আন্তর্জাতিক অলিম্পিক দিবসকে সামনে রেখে এই মেগা অলিম্পিক র‌্যালীর আয়োজন। শুরু হবে রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণ থেকে সকাল সাতটায়। তবে অংশগ্রহণকারী প্রতিটি ক্রীড়া সংস্থা, সংগঠন, ক্লাব, অনুমোদিত এসোসিয়েশন, এনজিও এবং প্রতিষ্ঠানের পাশাপাশি আপামর ক্রীড়া প্রেমীকে সকাল ছয়টার মধ্যে রবীন্দ্রভবন প্রাঙ্গণে রিপোর্ট করতে অনুরোধ জানানো হয়েছে। আজ অলিম্পিক এসোসিয়েশনের অফিস লেনস্থিত অলিম্পিক ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে মেগা অলিম্পিক র‌্যালীর রোড ম্যাপ ঘোষণা করা হয়। মেগা র‌্যালী রবীন্দ্র শতবার্ষিকী ভবন থেকে শুরু হয়ে দুর্গা বাড়ি, রাজবাড়ি, কামান চৌমুহনী, পোস্ট অফিস চৌমুহনী, আর.এম.এস চৌমুহনী, ওরিয়েন্ট চৌমুহনী অর্থাৎ বিভিন্ন রাজপথ অতিক্রম করে পুনরায় রবীন্দ্র ভবন প্রাঙ্গণে এসে শেষ হবে। সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রতন সাহা, অ্যাকটিং প্রেসিডেন্ট দ্রোনাচার্য বিশ্বেশ্বর নন্দী,  সহ-সভাপতি স্বপন সাহা, জেনারেল সেক্রেটারি সুজিত রায়, জয়েন্ট সেক্রেটারি লিটন রায় সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মেগা র‌্যালীতে প্রত্যেক ক্রীড়াপ্রেমীকে অংশগ্রহণ করার জন্য উদ্যোক্তাদের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ জানানো হয়েছে। এদিকে, আন্তর্জাতিক অলিম্পিক দিবসকে সামনে রেখে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের অনুমোদিত বেশ কিছু সংস্থা এবং সংগঠন ইতোমধ্যে নিজ নিজ ডিসিপ্লিনের উপর বয়স ভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে চলেছে। বেশ কিছু ইভেন্টের প্রতিযোগিতা আগামীকাল অনুষ্ঠিত হবে বলে উদ্যোক্তারা জানিয়েছেন।

Releated Posts

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026

হকি দলের জার্সির রং বদলের সিদ্ধান্তে বোর্ডের সঙ্গে আলোচনা হয়নি: দিলীপ তিরকি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের জাতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির পরিবর্তে আসন্ন এফআইএইচ হকি বিশ্বকাপে গেরুয়া রঙের…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top