News Flash

  • Home
  • প্রধান খবর
  • আন্তর্জাতিক যোগ দিবস ১০ বছরের ঐতিহাসিক যাত্রা পূর্ণ করেছে : প্রধানমন্ত্রী
Image

আন্তর্জাতিক যোগ দিবস ১০ বছরের ঐতিহাসিক যাত্রা পূর্ণ করেছে : প্রধানমন্ত্রী

শ্রীনগর, ২১ জুন (হি.স.): আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানটি এবার হল শ্রীনগরে। শ্রীনগরের শের-ই-কাশ্মীর আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রতে যোগ অনুশীলন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ডাললেকের তীরে এই বিশেষ অনুষ্ঠানে সমাজের বিভিন্ন স্তরের মানুষজনও উপস্থিত থেকে যোগাভ্যাস করেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, “আমরা শ্রীনগরের শক্তি অনুভব করতে পারি, যা আমরা যোগের মাধ্যমে অর্জন করি। যোগ দিবসে আমি দেশবাসীকে এবং বিশ্বের প্রতিটি প্রান্তে যোগব্যায়াম করা মানুষজনকে শুভেচ্ছা জানাই। আন্তর্জাতিক যোগ দিবস ১০ বছরের ঐতিহাসিক যাত্রা পূর্ণ করেছে। ২০১৪ সালে, আমি রাষ্ট্রসংঘে আন্তর্জাতিক যোগ দিবসের প্রস্তাব দিয়েছিলাম। ভারতের এই প্রস্তাব ১৭৭টি দেশ সমর্থন করেছিল এবং এটি এমনিতেই একটি রেকর্ড ছিল। তারপর থেকে যোগ দিবস নতুন রেকর্ড তৈরি করছে।”

প্রধানমন্ত্রীর কথায়, “এই বছর ভারতে, ফ্রান্সের একজন ১০১ বছর বয়সী মহিলা যোগ শিক্ষিকাকে পদ্মশ্রী দেওয়া হয়েছিল। তিনি কখনই ভারতে আসেননি, তবে তিনি যোগ সম্পর্কে সচেতনতা তৈরিতে নিজের সমগ্র জীবন উৎসর্গ করেছিলেন। এখন সারা বিশ্বের নামকরা বিশ্ববিদ্যালয় এবং প্রতিষ্ঠানগুলিতে যোগব্যায়াম নিয়ে গবেষণা করা হচ্ছে। গবেষণা পত্র প্রকাশিত হচ্ছে।”

প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “বিগত ১০ বছরে, যোগের প্রসার যোগব্যায়াম সম্পর্কিত ধারণাকে বদলে দিয়েছে। এখন বিশ্ব দেখছে একটি নতুন যোগ অর্থনীতি এগিয়ে যাচ্ছে। ভারতে ঋষিকেশ এবং কাশী থেকে কেরল, যোগ পর্যটনের একটি নতুন সংযোগ দেখা যাচ্ছে। সারা বিশ্ব থেকে পর্যটকরা ভারতে আসছেন, কারণ তাঁরা ভারতে নিখুঁত যোগব্যায়াম শিখতে চায়…লোকজন এমনকি নিজেদের ফিটনেসের জন্য ব্যক্তিগত যোগ প্রশিক্ষকও রাখছে…এই সবই যুবকদের জন্য নতুন সুযোগ তৈরি করেছে, যুবকদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে।”

Releated Posts

ভারত-যুক্তরাজ্য বাণিজ্য চুক্তিতে উপকৃত হবেন কৃষক, মৎস্যজীবী ও ক্ষুদ্র শিল্পোদ্যোগীরা: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): ভারত-যুক্তরাজ্য সমন্বিত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি (সিইটিএ) দেশের কৃষক, মৎস্যজীবী, কারিগর, ক্ষুদ্র ব্যবসায়ী এবং…

ByByNews Desk Jun 23, 2026

অনুচ্ছেদ ৩৭০ বিলোপই ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতি প্রকৃত শ্রদ্ধাঞ্জলি: নীতিন নবীন

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নীতিন নবীন মঙ্গলবার দলের সদর দফতরে ড. শ্যামাপ্রসাদ…

ByByNews Desk Jun 23, 2026

লখনউ অগ্নিকাণ্ডে ১৮ জনের মৃত্যুর ঘটনায় ১৫ জনের পরিচয় শনাক্ত, শোকে ভেঙে পড়েছে পরিবারগুলি

লখনউ/নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): উত্তরপ্রদেশের লখনউয়ের আলিগঞ্জ এলাকার একটি বাণিজ্যিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ১৮ জনের মধ্যে ১৫…

ByByNews Desk Jun 23, 2026

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা প্রধানমন্ত্রী মোদির, দিল্লিতে বিজেপির শ্রদ্ধার্ঘ্য

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যুবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার সামাজিক মাধ্যম এক্স-এ (পূর্বতন…

ByByNews Desk Jun 23, 2026
Scroll to Top