News Flash

  • Home
  • প্রধান খবর
  • বিষমদ কাণ্ডে বিবৃতি স্ট্যালিনের, সরকারের পদক্ষেপের কথা জানালেন মুখ্যমন্ত্রী
Image

বিষমদ কাণ্ডে বিবৃতি স্ট্যালিনের, সরকারের পদক্ষেপের কথা জানালেন মুখ্যমন্ত্রী

চেন্নাই, ২১ জুন (হি.স.): তামিলনাড়ুর কাল্লাকুরিচি জেলায় বিষমদ খেয়ে মৃত্যুর ঘটনায় শুক্রবার বিধানসভায় বিবৃতি দিলেন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। মুখ্যমন্ত্রী স্ট্যালিন বলেছেন, কাল্লাকুরিচি জেলা কালেক্টরকে বদলি করা হয়েছে। সাসপেন্ড করা হয়েছে কাল্লাকুরিচির এসপি-কে। অন্যান্য সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকদেরও বরখাস্ত করা হয়েছে। মামলাটি সিবিসিআইডি (ক্রাইম ব্রাঞ্চ)–এ স্থানান্তর করা হয়েছে। ভবিষ্যৎ প্রজন্মকে সবচেয়ে খারাপভাবে প্রভাবিত করে এমন মাদকের হুমকি রোধে আমরা কার্যকরভাবে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিচ্ছি।”

মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন আরও বলেছেন, “১৯ জুন কাল্লাকুরিচিতে বিষাক্ত অবৈধ মদের সঙ্গে মিথানল মেশানো খেয়ে ৪৭ জন মারা যান। এটা যন্ত্রণাদায়ক।” এদিকে, কাল্লাকুরিচি জেলায় বিষমদ খেয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে ৪৭-এ পৌঁছেছে। পাশাপাশি অভিযুক্ত ৩ জনকে ১৫-দিনের জন্য জেল হেফাজতে পাঠানো হয়েছে।

Releated Posts

‘ছাত্রদের বছর চুরি হচ্ছে’, ইউজিসি-নেট পুনঃপরীক্ষা নিয়ে এনটিএ-কে নিশানা রাহুলের

নয়াদিল্লি, ১৭ আগস্ট (আইএএনএস): ভুল প্রশ্নপত্রের কারণে ইউজিসি-নেট-এর তিনটি বিষয়ে পুনঃপরীক্ষার সিদ্ধান্ত নেওয়ায় কেন্দ্রের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন…

ByByNews Desk Aug 17, 2026

(update) অশোকধাম মন্দিরে পদপিষ্ট হয়ে ৭ পুণ্যার্থীর মৃত্যু, আহত ১২-এর বেশি

পটনা, ১৭ আগস্ট (আইএএনএস): শ্রাবণ মাসের তৃতীয় সোমবার বিহারের লখিসরাই জেলার অশোকধাম মন্দিরের বাইরে ভয়াবহ পদপিষ্টের ঘটনায় অন্তত…

ByByNews Desk Aug 17, 2026

অশোক ধাম মন্দিরে পদপিষ্ট হয়ে ৭ পুণ্যার্থীর মৃত্যু, আহত ১২-র বেশি

লখিসরাই, ১৭ আগস্ট (আইএএনএস): বিহারের লখিসরাই জেলার অশোক ধাম মন্দিরের বাইরে সোমবার পদপিষ্ট হয়ে অন্তত সাতজন পুণ্যার্থীর মৃত্যু…

ByByNews Desk Aug 17, 2026

আশিস বন্দ্যোপাধ্যায়ের আত্মহত্যার নেপথ্যে ‘ব্ল্যাকমেলিংয়ের চাপ’ থাকতে পারে: মুখ্যমন্ত্রী অধিকারী

কলকাতা, ১৬ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী তথা বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের আত্মহত্যার নেপথ্যে কোনও ধরনের…

ByByNews Desk Aug 16, 2026
Scroll to Top