ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। জয় দিয়ে লীগ সূচনা করেছে বিশ্রামগঞ্জ প্লে সেন্টারও। হারিয়েছে ফুলো ঝানু অ্যাথলেটিকস ক্লাবকে। ৫-০ গোলের বড় ব্যবধানে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত বৈকুন্ঠ নাথ মেমোরিয়াল মহিলা ফুটবল লীগ টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে আজ, বৃহস্পতিবার বিশ্রামগঞ্জ প্লে সেন্টার ৫-০ গোলের ব্যবধানে ফুলো ঝানু ক্লাবকে পরাজিত করে পুরো ৩ পয়েন্ট অর্জন করে নিয়েছে। বিজয়ী দল খেলার প্রথমার্ধে এক-শূন্য গোলে এগিয়ে ছিল। শুরু থেকেই প্রাধান্য নিয়ে খেলে ৩৮ মিনিটের মাথায় বিশ্রামগঞ্জ এর প্রীতি জমাতিয়ার প্রথম গোল দলকে এক-শূন্যতে লিড এনে দেয়। দ্বিতীয়ার্ধে ঊষালক্ষী দেবী ৪৭ মিনিটে একটি গোল করে ব্যবধান বাড়ানোর পাঁচ মিনিট বাদে প্রীতি তার দ্বিতীয় গোলটি করে ব্যবধান ৩০ করে নেয়। পক্ষান্তরে ফুলো ঝানুর মেয়েরা গোল প্রতিশোধ দূর অস্ত, তেমন প্রতিরোধও গড়তে পারেনি। ১০ মিনিট পর পর কুয়াইজাম সাদ্দিয়া এবং শাকচ্চান্তি রিয়াং পরপর দুটি গোল করলে চূড়ান্ত ব্যবধান ৫-০ হয়। এই জয়ের সুবাদে বিশ্রামগঞ্জ প্লে সেন্টার আপাতত ছয় দলীয় মহিলা ফুটবল লীগ আসরে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। শীর্ষে রয়েছে চলমান সংঘ। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি পল্লব চক্রবর্তী, লিটন সাহা, সুকান্ত দত্ত ও ইন্দ্রানী দে।

ফুলো ঝানুকে পাঁচ গোলে হারিয়ে বিশ্রামগঞ্জ প্লে সেন্টারের দারুন শুরু
Tags:
Releated Posts
ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে শিলংয়ে বিনামূল্যে ‘ফুটবল ফ্যান পার্ক’, বড় পর্দায় ম্যাচ দেখার সুযোগ
শিলং, ২৬ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মেঘালয় সরকার। শুক্রবার শিলংয়ে মুখ্যমন্ত্রীর…
আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত
নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…
অলিম্পিক দিবসে খেলাধুলার মাধ্যমে সুস্থতার বার্তা, আইওসি-র উদ্যোগকে সমর্থন জয় শাহের
নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য, সুস্থতা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক…
অসমের ৪০ হাজারেরও বেশি স্কুলে অলিম্পিক মূল্যবোধ শিক্ষা কর্মসূচি চালু হবে: হিমন্ত বিশ্ব শর্মা
গুয়াহাটি, ২২ জুন : শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে শৃঙ্খলা, দলগত কাজ এবং জীবনদক্ষতা গড়ে তোলার…
















