News Flash

  • Home
  • খেলা
  • ফুলো ঝানুকে পাঁচ গোলে হারিয়ে বিশ্রামগঞ্জ প্লে সেন্টারের দারুন শুরু
Image

ফুলো ঝানুকে পাঁচ গোলে হারিয়ে বিশ্রামগঞ্জ প্লে সেন্টারের দারুন শুরু

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। জয় দিয়ে লীগ সূচনা করেছে বিশ্রামগঞ্জ প্লে সেন্টারও। হারিয়েছে ফুলো ঝানু অ্যাথলেটিকস ক্লাবকে। ৫-০ গোলের বড় ব্যবধানে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত বৈকুন্ঠ নাথ মেমোরিয়াল মহিলা ফুটবল লীগ টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে আজ, বৃহস্পতিবার বিশ্রামগঞ্জ প্লে সেন্টার ৫-০ গোলের ব্যবধানে ফুলো ঝানু ক্লাবকে পরাজিত করে পুরো ৩ পয়েন্ট অর্জন করে নিয়েছে। বিজয়ী দল খেলার প্রথমার্ধে এক-শূন্য গোলে এগিয়ে ছিল। শুরু থেকেই প্রাধান্য নিয়ে খেলে ৩৮ মিনিটের মাথায় বিশ্রামগঞ্জ এর প্রীতি জমাতিয়ার প্রথম গোল দলকে এক-শূন্যতে লিড এনে দেয়। দ্বিতীয়ার্ধে ঊষালক্ষী দেবী ৪৭ মিনিটে একটি গোল করে ব্যবধান বাড়ানোর পাঁচ মিনিট বাদে প্রীতি তার দ্বিতীয় গোলটি করে ব্যবধান ৩০ করে নেয়। পক্ষান্তরে ফুলো ঝানুর মেয়েরা গোল প্রতিশোধ দূর অস্ত, তেমন প্রতিরোধও গড়তে পারেনি। ১০ মিনিট পর পর কুয়াইজাম সাদ্দিয়া এবং শাকচ্চান্তি রিয়াং পরপর দুটি গোল করলে চূড়ান্ত ব্যবধান ৫-০ হয়। এই জয়ের সুবাদে বিশ্রামগঞ্জ প্লে  সেন্টার আপাতত ছয় দলীয় মহিলা ফুটবল লীগ আসরে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। শীর্ষে রয়েছে চলমান সংঘ। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি পল্লব চক্রবর্তী, লিটন সাহা, সুকান্ত দত্ত ও ইন্দ্রানী দে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top