News Flash

  • Home
  • খেলা
  • আমরা ক-জনাকে ছয় গোলে হারিয়ে সি-ডিভিশনে দারুন শুরু স্বামী বিবেকানন্দের
Image

আমরা ক-জনাকে ছয় গোলে হারিয়ে সি-ডিভিশনে দারুন শুরু স্বামী বিবেকানন্দের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। প্রথম ম্যাচে দুর্দান্ত জয়। তাও ৬-০ গোলের বিশাল ব্যবধানে। স্বামী বিবেকানন্দ ক্লাব ছয় গোলের বড় ব্যবধানে আমরা ক-জনাকে পরাজিত করে আপাতত পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে। খেলা সি-ডিভিশন ফুটবল লিগের বি গ্রুপের তৃতীয় ম্যাচ। নিজেদের প্রথম ম্যাচে জয়ের আনন্দটাই আলাদা। কোচের পরামর্শে শুরু থেকেই অ্যাটাকিং মুডে খেলে স্বামী বিবেকানন্দের ব্যালান্সড টিম দারুন সাফল্য পেয়েছে। বিকাল তিনটায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে টিএফএ আয়োজিত তৃতীয় ডিভিশন ফুটবলের খেলায় প্রথমার্ধে স্বামী বিবেকানন্দ ক্লাব ৪-০ গোলে এগিয়েছিল। ‌ টুর্নামেন্টে এ পর্যন্ত দ্রুততম গোল সাবির হোসেনের পা থেকে। খেলার চার মিনিটের মাথায় সাবিরের গোলে দল এক-শূন্যতে লিড নেয়। ১৮ মিনিটে মাসুম আহমেদ এবং ৩৪ মিনিটে বিশাল চৌধুরী পরপর দুটো গোল করলে ব্যবধান ৩-০ হয়। প্রথমার্ধের শেষ পর্যায়ে ৪২ মিনিটের মাথায় মাসুম আহমেদ আরও একটি গোল করলে প্রথমার্ধেই ব্যবধান বেড়ে চার-শূন্য হয়। পক্ষান্তরে আমরা ক-জনার খেলোয়াড়রা মাঠে পর পর গোল হজম করে একটু ছন্দহীন হয়ে উঠে। দ্বিতীয়ার্ধে স্বামী বিবেকানন্দ ক্লাবের ছেলেরা আক্রমণ জারি রেখে খেলে। খেলার ৬৪ ও ৬৭ মিনিটের মাথায় বিশাল চৌধুরী পরপর দুটো গোল করে একদিকে যেমন নিজের হ্যাটট্রিক সেরে নেয়। অপরদিকে দলের জন্য চূড়ান্ত ব্যবধান ৬-০ করে তোলে। খেলায় অসদাচরনের দায়ে গোলদাতা মাসুমকে রেফারি হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি পল্লব চক্রবর্তী, সুকান্ত দত্ত, লিটন সাহা ও আদিত্য দেববর্মা। দিনের খেলা: বেলা একটায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে বিবেকানন্দ ক্লাব বনাম উমাকান্ত কোচিং সেন্টার।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top