ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। প্রথম ম্যাচে দুর্দান্ত জয়। তাও ৬-০ গোলের বিশাল ব্যবধানে। স্বামী বিবেকানন্দ ক্লাব ছয় গোলের বড় ব্যবধানে আমরা ক-জনাকে পরাজিত করে আপাতত পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে। খেলা সি-ডিভিশন ফুটবল লিগের বি গ্রুপের তৃতীয় ম্যাচ। নিজেদের প্রথম ম্যাচে জয়ের আনন্দটাই আলাদা। কোচের পরামর্শে শুরু থেকেই অ্যাটাকিং মুডে খেলে স্বামী বিবেকানন্দের ব্যালান্সড টিম দারুন সাফল্য পেয়েছে। বিকাল তিনটায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে টিএফএ আয়োজিত তৃতীয় ডিভিশন ফুটবলের খেলায় প্রথমার্ধে স্বামী বিবেকানন্দ ক্লাব ৪-০ গোলে এগিয়েছিল। টুর্নামেন্টে এ পর্যন্ত দ্রুততম গোল সাবির হোসেনের পা থেকে। খেলার চার মিনিটের মাথায় সাবিরের গোলে দল এক-শূন্যতে লিড নেয়। ১৮ মিনিটে মাসুম আহমেদ এবং ৩৪ মিনিটে বিশাল চৌধুরী পরপর দুটো গোল করলে ব্যবধান ৩-০ হয়। প্রথমার্ধের শেষ পর্যায়ে ৪২ মিনিটের মাথায় মাসুম আহমেদ আরও একটি গোল করলে প্রথমার্ধেই ব্যবধান বেড়ে চার-শূন্য হয়। পক্ষান্তরে আমরা ক-জনার খেলোয়াড়রা মাঠে পর পর গোল হজম করে একটু ছন্দহীন হয়ে উঠে। দ্বিতীয়ার্ধে স্বামী বিবেকানন্দ ক্লাবের ছেলেরা আক্রমণ জারি রেখে খেলে। খেলার ৬৪ ও ৬৭ মিনিটের মাথায় বিশাল চৌধুরী পরপর দুটো গোল করে একদিকে যেমন নিজের হ্যাটট্রিক সেরে নেয়। অপরদিকে দলের জন্য চূড়ান্ত ব্যবধান ৬-০ করে তোলে। খেলায় অসদাচরনের দায়ে গোলদাতা মাসুমকে রেফারি হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি পল্লব চক্রবর্তী, সুকান্ত দত্ত, লিটন সাহা ও আদিত্য দেববর্মা। দিনের খেলা: বেলা একটায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে বিবেকানন্দ ক্লাব বনাম উমাকান্ত কোচিং সেন্টার।

আমরা ক-জনাকে ছয় গোলে হারিয়ে সি-ডিভিশনে দারুন শুরু স্বামী বিবেকানন্দের
Tags:
Releated Posts
ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে শিলংয়ে বিনামূল্যে ‘ফুটবল ফ্যান পার্ক’, বড় পর্দায় ম্যাচ দেখার সুযোগ
শিলং, ২৬ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মেঘালয় সরকার। শুক্রবার শিলংয়ে মুখ্যমন্ত্রীর…
আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত
নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…
অলিম্পিক দিবসে খেলাধুলার মাধ্যমে সুস্থতার বার্তা, আইওসি-র উদ্যোগকে সমর্থন জয় শাহের
নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য, সুস্থতা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক…
অসমের ৪০ হাজারেরও বেশি স্কুলে অলিম্পিক মূল্যবোধ শিক্ষা কর্মসূচি চালু হবে: হিমন্ত বিশ্ব শর্মা
গুয়াহাটি, ২২ জুন : শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে শৃঙ্খলা, দলগত কাজ এবং জীবনদক্ষতা গড়ে তোলার…
















