ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। জয়ের হ্যাটট্রিক তেলিয়ামুড়ার। পরপর তিন ম্যাচে দুর্দান্ত জয়ের সুবাদে তেলিয়ামুড়া সিনিয়র স্টেট মীট প্লেট গ্রুপের এ বিভাগ থেকে সেমিফাইনালে খেলা নিশ্চিত করে নিয়েছে। শান্তির বাজারে অনুষ্ঠিত ম্যাচে তেলিয়ামুড়া ১০ উইকেটের ব্যবধানে সাব্রুমকে পরাজিত করে টানা তৃতীয় জয়ের স্বাদ পেয়েছে। বেলা ১১ টায় ম্যাচ শুরু হয়েছে বলে ওভার সংখ্যা কমিয়ে ৩৮ করা হয়েছিল। টস জিতে তেলিয়ামুড়া প্রথমে বোলিং এর সিদ্ধান্ত নিয়ে সাব্রুম কে ব্যাটিং এর আমন্ত্রণ জানায়। ২৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৭৭ রান সংগ্রহ করলে জবাবে তেলিয়ামুড়া ৫.২ ওভার খেলে বিনা উইকেটে জয় এর প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। তেলিয়ামুড়ার দুর্লভ রায়, ২০ বল খেলে পাঁচটি বাউন্ডারি ও চারটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৫২ রান সংগ্রহ করে অপরাজিত ভূমিকায় দলকে জয় এনে দেয়। পাশাপাশি ম্যান অব দ্যা ম্যাচের খেতাবও পায়। মিন্টু দেবনাথ ১৮ রানে অপরাজিত ছিল। সাব্রুমের দীপায়ন দাস সর্বাধিক ২১ রান পায়। বোলিংয়ে তেলিয়ামুড়ার শুভম ঘোষ একাই পাঁচ টি উইকেট তুলে নিয়েছিল ২৫ রানের বিনিময়ে। এছাড়া, দুর্লভ এর পকেটে দুটি উইকেট। উল্লেখ্য, মেলাঘরের শহীদ কাজল ময়দানে একই গ্রুপের জিরানিয়া ও খোয়াইএর ম্যাচটি বৃষ্টির জন্য স্থগিত রাখতে হয়েছে। আগামীকাল এটি রিজার্ভ ডে তে অনুষ্ঠিত হবে।

সিনিয়র রাজ্য ক্রিকেটে জয়ের হ্যাটট্রিক করে তেলিয়ামুড়ার সেমিফাইনাল নিশ্চিত
Tags:
Releated Posts
২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…
শ্রীলঙ্কা সফরে ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক যশবর্ধন সিং চৌহান
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতীয় পুরুষ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন যশবর্ধন…
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…


















