News Flash

  • Home
  • খেলা
  • সিনিয়র রাজ্য ক্রিকেটে জয়ের হ্যাটট্রিক করে তেলিয়ামুড়ার সেমিফাইনাল নিশ্চিত
Image

সিনিয়র রাজ্য ক্রিকেটে জয়ের হ্যাটট্রিক করে তেলিয়ামুড়ার সেমিফাইনাল নিশ্চিত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। জয়ের হ্যাটট্রিক তেলিয়ামুড়ার।‌ পরপর তিন ম্যাচে দুর্দান্ত জয়ের সুবাদে তেলিয়ামুড়া সিনিয়র স্টেট মীট প্লেট গ্রুপের এ বিভাগ থেকে সেমিফাইনালে খেলা নিশ্চিত করে নিয়েছে। শান্তির বাজারে অনুষ্ঠিত ম্যাচে তেলিয়ামুড়া ১০ উইকেটের ব্যবধানে সাব্রুমকে পরাজিত করে টানা তৃতীয় জয়ের স্বাদ পেয়েছে। ‌ বেলা ১১ টায় ম্যাচ শুরু হয়েছে বলে ওভার সংখ্যা কমিয়ে ৩৮ করা হয়েছিল। টস জিতে তেলিয়ামুড়া প্রথমে বোলিং এর সিদ্ধান্ত নিয়ে সাব্রুম কে ব্যাটিং এর আমন্ত্রণ জানায়। ২৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৭৭ রান সংগ্রহ করলে জবাবে তেলিয়ামুড়া ৫.২ ওভার খেলে বিনা উইকেটে জয় এর প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। তেলিয়ামুড়ার দুর্লভ রায়, ২০ বল খেলে পাঁচটি বাউন্ডারি ও চারটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৫২ রান সংগ্রহ করে অপরাজিত ভূমিকায় দলকে জয় এনে দেয়। পাশাপাশি ম্যান অব দ্যা ম্যাচের খেতাবও পায়। মিন্টু দেবনাথ ১৮ রানে অপরাজিত ছিল। সাব্রুমের দীপায়ন দাস সর্বাধিক ২১ রান পায়। বোলিংয়ে তেলিয়ামুড়ার শুভম ঘোষ একাই পাঁচ টি উইকেট তুলে নিয়েছিল ২৫ রানের বিনিময়ে। এছাড়া, দুর্লভ এর পকেটে দুটি উইকেট। উল্লেখ্য, মেলাঘরের শহীদ কাজল ময়দানে একই গ্রুপের জিরানিয়া ও খোয়াইএর ম্যাচটি বৃষ্টির জন্য স্থগিত রাখতে হয়েছে। আগামীকাল এটি রিজার্ভ ডে তে অনুষ্ঠিত হবে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top