News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রেলের অবকাঠামো উন্নয়ন এবং পুনরায় কেন্দ্রীয় রেলমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করার জন্য রেলমন্ত্রীকে শুভেচ্ছা মন্ত্রী সুশান্ত চৌধুরীর
Image

রেলের অবকাঠামো উন্নয়ন এবং পুনরায় কেন্দ্রীয় রেলমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করার জন্য রেলমন্ত্রীকে শুভেচ্ছা মন্ত্রী সুশান্ত চৌধুরীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুন: ভারত সরকারের কেন্দ্রীয় রেলমন্ত্রী হিসাবে  পুনরায় দায়িত্ব গ্রহণের জন্য কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের পরিবহনমন্ত্রী সুশান্ত চৌধুরী।

কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠিতে মন্ত্রী সুশান্ত চৌধুরী  দেশের রেলওয়ে অবকাঠামোর উন্নয়নে কেন্দ্রীয় রিল মন্ত্রীর অব্যাহত নেতৃত্ব এবং নিষ্ঠার প্রশংসা করেন। আগরতলা থেকে সাব্রুম পর্যন্ত কাঞ্চনগুঙ্গা এক্সপ্রেসের সাম্প্রতিক সম্প্রসারণ ত্রিপুরার রেল যোগাযোগের জন্য একটি উল্লেখযোগ্য উন্নয়ন বলেও দাবি করেন তিনি।

এছাড়াও রাজ্যে আগরতলা থেকে কলকাতা হয়ে এবং আগরতলা (ত্রিপুরা) থেকে চট্টগ্রাম (বাংলাদেশ) পর্যন্ত নব উদ্বোধন করা আগরতলা (ভারত)-আখাউড়া (বাংলাদেশ) রেল সংযোগের মাধ্যমে নিয়মিত যাত্রী ও পণ্যবাহী ট্রেন পরিষেবা চালু করা,  বদরপুর থেকে সাব্রুম পর্যন্ত রেলওয়ে ট্র্যাকের বিদ্যুতায়ন বিদ্যমান এক লাইন রেল ট্র্যাককে ডাবল লাইন ট্র্যাকে রূপান্তর করা, স্থানীয় ডেমো ট্রেনগুলিতে কোচের সংখ্যা বৃদ্ধি করা সহ বিভিন্ন কারণে কেন্দ্রীয় রেলমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন।

Releated Posts

গর্ভবতী নাবালিকা উদ্ধার, বাল্যবিবাহ রোধে কঠোর পদক্ষেপের দাবি

আগরতলা, ৩০ মে: ১০৯৮ চাইল্ড লাইনে প্রাপ্ত একটি অভিযোগের ভিত্তিতে পানিসাগর মহকুমার নয়দ্রোন এলাকায় অভিযান চালিয়ে এক গর্ভবতী…

ByByTaniya Chakraborty May 30, 2026

তীব্র গরমে বাড়ছে ডাবের চাহিদা, যোগান কম থাকায় দুশ্চিন্তায় ব্যবসায়ীরা

আগরতলা, ৩০ মে : গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে অতিষ্ঠ জনজীবন। এই পরিস্থিতিতে তৃষ্ণা মেটাতে এবং শরীরকে সতেজ রাখতে মানুষের…

ByByTaniya Chakraborty May 30, 2026

তামাকবিরোধী সচেতনতা শিবির বেরিমুড়ায়, প্রচারে ১৫০ মেডিক্যাল শিক্ষার্থী

আগরতলা, ৩০ মে: বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ (এজিএমসি)-এর উদ্যোগে বামুটিয়া ব্লকের অন্তর্গত বেরিমুড়া গ্রামে…

ByByReshmi Debnath May 30, 2026

অবহেলায় ধুঁকছে উদয়পুরের একমাত্র সাংস্কৃতিক কেন্দ্র রাজর্ষি কলাক্ষেত্র, ক্ষোভে শিল্পী ও সংস্কৃতিপ্রেমীরা

উদয়পুর, ৩০ মে : দীর্ঘদিনের দাবি এবং সাংস্কৃতিক জগতের শিল্পী-সাহিত্যিকদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে নির্মিত হয়েছিল উদয়পুরের রাজর্ষি…

ByByTaniya Chakraborty May 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top