News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিদ্যালয় একত্রীকরণের প্রতিবাদে সরব হল এসএফআই – টিএসইউ
Image

বিদ্যালয় একত্রীকরণের প্রতিবাদে সরব হল এসএফআই – টিএসইউ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন: বিদ্যালয় একত্রীকরণের প্রতিবাদে সরব হল এসএফআই – টিএসইউ। এক বিবৃতির মাধ্যমে রাজ্য সরকারের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে বাম ছাত্র সংগঠন।

বিবৃতিতে বলা হয়, শিক্ষাদপ্তর সম্প্রতি ফের একবার ছাত্র কম অজুহাত তুলে বিভিন্ন স্কুল বন্ধ করে দিয়ে পাশের স্কুলের সাথে একত্রীকরণ করার লক্ষ্যে সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যেই জেলা ভিত্তিক নির্দিষ্ট কিছু স্কুলকে চিহ্নিত করে তালিকা তৈরী করে নেওয়া হয়েছে। বিজেপি সরকারের নির্দেশ মতো অতিদ্রুত চিহ্নিত স্কুল গুলি বন্ধ করে দেওয়া হবে।

বাম ছাত্র সংগঠনের নেতৃত্বরা আরো বলেন, পশ্চিম ত্রিপুরা জেলার অধীনে থাকা ১৬০ টি স্কুলকে একত্রীকরণ করার জন্য চিহ্নিত করা হয়েছে। বর্তমানে ১৬০ টি স্কুলে ৩৩০৭ জন ছাত্রছাত্রী পড়াশোনা করছে। অতি স্পর্শকাতর এই স্কুল গুলিকে সর্বোচ্চ ৫ কিলোমিটার দূরবর্তী স্কুলের সাথে সংযুক্তিকরণের পদক্ষেপ করা হয়েছে। কিন্ত একত্রীকরণের জন্য চিহ্নিত ৯৫ টি স্কুলের কোনো সড়ক পরিবহন ব্যবস্থা পর্যন্ত নেই। রাজ্যের অন্যান্য জেলা গুলিতেও স্কুল একত্রীকরণ জন্য লম্বা তালিকা তৈরী করা হয়েছে। বাম ছাত্র সংগঠন এসএফআই টিএসইউ এই সিদ্ধান্তকে চূড়ান্ত ছাত্র বিরোধী এবং সর্বোপরি গণশিক্ষার পরিপন্থী বলে অভিহিত করেছে।
পাশাপাশি রাজ্য সরকারের স্কুল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তকে এসএফআই – টিএসইউ তীব্র ধিক্কার জানিয়েছে। এর বিরুদ্ধে প্রতিবাদে সামিল হওয়ার হুশিয়ারিও দিয়েছেন নেতৃত্বরা।

Releated Posts

কড়া নিরাপত্তার মধ্যে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলো নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষা

আগরতলা, ২১ জুন: কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে রবিবার রাজ্যের ১০টি পরীক্ষাকেন্দ্রে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলো নিট (ইউজি) ২০২৬-এর…

ByByReshmi Debnath Jun 21, 2026

গর্জি এলাকায় অটো ও ট্রিপারের মুখোমুখি সংঘর্ষ, একই পরিবারের শিশুসহ ৬ জন আহত

উদয়পুর, ২২ জুন: গোমতী জেলার উদয়পুর মহকুমার গর্জি এলাকায় জাতীয় সড়কে অটো ও ট্রিপার গাড়ির মুখোমুখি সংঘর্ষে একই…

ByByReshmi Debnath Jun 21, 2026

প্রবীণ জনজাতি নেতা প্রাক্তন বিধায়ক নিরাজয় ত্রিপুরার প্রয়াণ, শোক

আগরতলা, ২১ জুন: ত্রিপুরার প্রখ্যাত জনজাতি নেতা এবং সিপিআই(এম)-এর প্রবীণ রাজনীতিবিদ তথা প্রাক্তন বিধায়ক নিরাজয় ত্রিপুরা আর নেই।…

ByByReshmi Debnath Jun 21, 2026

মৈত্রী সেতুর উপর আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন, অংশ নিল বিএসএফ জওয়ানরা

আগরতলা, ২১ জুন: আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে দক্ষিণ ত্রিপুরার সাব্রুমে অবস্থিত ঐতিহাসিক ভারত-বাংলাদেশ মৈত্রী সেতুর উপর বিশেষ যোগচর্চা…

ByByReshmi Debnath Jun 21, 2026
Scroll to Top