News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কৈলাসহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয় এ বছর ৭৫ বছরে পদার্পণ করল, বছরব্যাপী পালিত হবে প্ল্যাটিনাম জুবিলি
Image

কৈলাসহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয় এ বছর ৭৫ বছরে পদার্পণ করল, বছরব্যাপী পালিত হবে প্ল্যাটিনাম জুবিলি

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১৯ জুন: ঊনকোটি জেলার কৈলাসহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয় এ বছর ৭৫ বছরে পদার্পণ করছে। ৭৫ বছর পূর্তি  উপলক্ষে রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেজন্য প্রস্তুতি জোর কদমে চলছে। এই উপলক্ষে রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়েছে। বিপুল সংখ্যক রক্তদাতা রক্তদানে আগ্রহ প্রকাশ করেছেন।

মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডা: পিনাকী পাল জানিয়েছেন, আগামী ১লা সেপ্টেম্বর থেকে  বর্ষ ব্যাপি অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হবে প্লেটিনাম জুবিলি। সমাপন হবে ১লা সেপ্টেম্বর ২০২৫সাল।১৯৫০সালে তাপস চৈতন্য মহারাজ ৪জন ছাএ ও ৪জন শিক্ষককে নিয়ে  রামকৃষ্ণদেবের নামে মহাবিদ্যালয় স্থাপন করেছিলেন। প্রথম অধ্যক্ষ ছিলেন সচিদানদ ধর। আজ যা মহিরুপে মাথা তুলে দাঁড়িয়ে আছে। রাজ্যের দ্বিতীয় স্থাপিত কলেজ রামকৃষ্ণ মহাবিদ্যালয়। রাজ্য ও বহির রাজ্যের অনেক ছাত্র ছাত্রী এই কলেজ থেকে পড়াশোনা করে আজ উন্নতির শিখরে পৌঁছেছেন।

অধ্যক্ষ ডাঃ পিনাকী পাল জানান, বর্তমানে কলেজের ছাত্রছাত্রী সংখ্যা ৩০৩৩ জন। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্লাটিনাম জুবিলি পালনের প্রস্তুতি চলছে। ৭৫ বর্ষ পালনে প্রকাশিত হবে স্মরণিকা। তাতে লিখবেন প্রাক্তন ছাত্রছাত্রী সহ সমাজের জ্ঞানী গুণীজনরা। এই কলেজে উনকোটি জেলা উওর জেলা ধলাই জেলা তো বটেই এমনকি আগরতলা উদয়পুর সোনামুড়া সাবরুম সহ বিভিন্ন স্থানের ছাএরা এসে পড়াশুনার সুযোগ পেত। তাই প্লাটিনাম জুবিলি পালনের খবর শুনে প্রাক্তন ছাত্র ছাত্রীরা খুশিতে উচ্ছসিত।

এই কলেজের ছাত্র বিধায়ক বীরজিত সিনহা ও মন্ত্রী সুধাংশু দাস ,প্রাক্তন শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী ছাড়াও আরো অনেক প্রাক্তন ছাত্র ছাত্রী রয়েছেন যারা সমাজ জীবনে এবং প্রশাসনিক জীবনে উন্নতির শিখরে পৌঁছেছেন। এই কলেজের ছাত্র   সঞ্জীব চৌধুরী একসময় এই কলেজে অধ্যাপনার কাজে নিয়োজিত ছিলেন। সন্জীব চৌধুরী জানান আগামী ৩০শে আগষ্ট এই উপলক্ষে কলেজ ছাত্র ছাত্রী ও অধ্যাপক প্রাক্তন ছাত্র মিলে রেলি অনুষ্ঠিত হবে ।

Releated Posts

উত্তর জেলায় বেআইনি কার্যকলাপ বৃদ্ধির অভিযোগ, পুলিশ সুপারের কাছে সাংবাদিকদের ডেপুটেশন

আগরতলা, ২৮ এপ্রিল: উত্তর ত্রিপুরা জেলায় বেআইনি ও অসামাজিক কার্যকলাপ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে—এই অভিযোগ তুলে জেলা পুলিশ…

ByByReshmi Debnath Apr 28, 2026

কালবৈশাখীর তাণ্ডবে তছনছ বিউটি পার্লার, বিপাকে স্বাবলম্বী মহিলা, ঘটনা বামুটিয়ায়

আগরতলা, ২৮ এপ্রিল: মঙ্গলবার সকালে আকস্মিক কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ল বামুটিয়া ব্লকের পশ্চিম বামুটিয়া গ্রাম…

ByByReshmi Debnath Apr 28, 2026

অস্থায়ী বাঁধে জলবন্দি রুদ্রসাগর, ফসল রক্ষায় সড়ক অবরোধে কৃষকরা

মেলাঘর, ২৮ এপ্রিল: অস্থায়ী বাঁধ নির্মাণের জেরে প্রবল বর্ষণে মেলাঘরের রুদ্রসাগরের জলস্তর ক্রমশ বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছেন এলাকার…

ByByReshmi Debnath Apr 28, 2026

দুই দিনের প্রবল বর্ষণে জলমগ্ন কৈলাসহর, বন্যার আশঙ্কা নেই, পুর কর্তৃপক্ষের আশ্বাস

কৈলাসহর, ২৮ এপ্রিল: টানা দুই দিনের প্রবল বর্ষণে জলমগ্ন হয়ে পড়েছে কৈলাসহর শহরের উত্তরাংশের একাধিক এলাকা। শহরের নিম্নাঞ্চলগুলিতে…

ByByTaniya Chakraborty Apr 28, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top